জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হলেন বাবলু ,ইকবাল হোসেন তাপসের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) কেন্দীয় কমিটির মহাসচিব নির্বাচিত হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু।
গঠনতন্ত্র অনুযায়ী পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের এমপি জিয়া উদ্দিন বাবলুকে মহাসচিব পদে নিয়োগ প্রদান করেন।
জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব জিয়া উদ্দিন বাবলুকে মহাসচিব পদে নিয়োগ দেয়ায় বরিশাল জেলা ও মহানগরের নেতা কর্মিদের পক্ষ থেকে পার্টি র চেয়ারম্যান জিএম কাদের এমপি-কে অভিনন্দন জানিয়েছেন যুগ্ন-মহাসচিব ইকবাল হোসেন তাপস।
ইকবাল হোসেন তাপস বলেন, বাবলু ভাই অত্যন্ত পরিশ্রমী, পার্টিকে সুসজ্জিত করতে তিনি নিরলসভাবে কাজ করবেন বলে আমি ব্যক্তিগতভাবে মনেকরছি।












