জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন বরিশালের দুই সাংবাদিক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন বরিশালের দুই সাংবাদিক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ২৭, ২০২১ ৮:১৫ অপরাহ্ণ
A- A A+ Print

জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন বরিশালের দুই সাংবাদিক

৩২

মো: জিহাদ রানা: জাতীয় সাংবাদিক সংস্থা’র ২০২১-২২ কার্যমেয়াদের জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সংস্থার গঠনতন্ত্রের ৭ (ঙ) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে গতকাল সভাপতি নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঘোষণা করেন। এতে দু’টি গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন বরিশালের দুই সাংবাদিক।

কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা সচিব পদ পেয়েছেন এম.আর প্রিন্স এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ সচিব পদ পেয়েছেন মোঃ মামুন-অর-রশিদ। সারাদেশ ব্যাপী সর্ববৃহৎ এই সাংবাদিক সংস্থার সদস্য সংখ্যা বারো হাজারের অধিক।

নবনির্বাচিত প্রশিক্ষণ সচিব মামুন-অর-রশিদ বরিশালের স্থানীয় দৈনিক দখিনের সময়’র যুগ্ম বার্তা সম্পাদক, খ্যাতনামা সংবাদিক নাঈমুল ইসলাম খান সম্পাদিত দৈনিক আমাদের নতুন সময়ে সাংবাদিকতা করছেন ২০১৮ সাল থেকে, জনপ্রিয় অনলাইন বরিশাল বাণী ও আপডেট নিউজ এর সম্পাদক-প্রকাশক, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সদস্য।

তিনি ১৯৮৪ সালে বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মাস্টার্স সম্পন্ন শেষে গত প্রায় দেড়যুগ যাবত লেখালেখির সাথে যুক্ত রয়েছেন। ইতঃপূর্বে তিনি ‘সাংবাদকি গিয়াস কামাল স্মৃতিপদক’ এবং ‘মাওলানা আকরম খাঁ’ পদকে ভুষিত হয়েছেন।

নবনির্বাচিত কেন্দ্রীয় পরিকল্পনা সচিব এম আর প্রিন্স জেলা সাংবাদিক সংস্থার সভাপতি, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সহ সভাপতি, স্থানীয় দৈনিক দখিনের কন্ঠ’র নির্বাহী সম্পাদক এবং সংবাদ সংস্থা এফটিএন এর প্রধান সম্পাদক। তাছাড়া তিনি বিটিভি সহ বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজ করেছেন।

নব নির্বাচিত নির্বাহী পরিষদের সভাপতি হয়েছেন- মুহম্মদ আলতাফ হোসেন, সহ-সভাপতি- মোঃ শাহজাহান মোল্লা, মোঃ আলমগীর গনি ও ইলিয়াস আহম্মেদ, মহাসচিব- মোঃ আবুল বাসার মজুমদার, যুগ্ম মহাসচিব- মুহাম্মদ কামরুল ইসলাম, সহকারী মহাসচিব- মোঃ আবু মূসা, সাংগঠনিক সচিব- মোঃ আবদুল মজিদ, অর্থ সচিব- মোঃ মনজুর হোসেন, দফতর সচিব- মোঃ জহুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সচিব- আহম্মদ আলী, প্রশিক্ষণ সচিব- মামুন-অর-রশিদ, পরিকল্পনা সচিব- এম.আর প্রিন্স, জনকল্যাণ সচিব- মোঃ শাহবুদ্দিন গোলদার, পাঠাগার সচিব- শেহাব উদ্দিন আহম্মদ টিপু, মানবাধিকার সচিব- সাজ্জাদুল কবির, আইন সচিব- এ্যাডঃ সি এ খান, তথ্য ও গবেষণা সচিব- আবদুল নাহিদ মিয়া, ক্রিড়া ও সংস্কৃতি সচিব- সাব্বির আহম্মেদ সেন্টু , নির্বাহী সদস্য এ্যাডঃ মনজুরুল হক, খন্দকার নুরুননাহার সিমা, মুসা খান রানা, খাইরুল ইসলাম, হালিম সৈকত ও মোঃ আনিছুর রহমান প্রধান ।

দৈনিক বরিশাল ২৪

জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন বরিশালের দুই সাংবাদিক

বুধবার, জানুয়ারি ২৭, ২০২১ ৮:১৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত