জাপার নবনিযুক্ত মহাসচিব জিয়া উদ্দিন বাবলুকে শুভেচ্ছা জানালেন আবদুল লতিফ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন বাবলুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় মতসজিবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সমাজসেবক আবদুল লতিফ।
চলতি সপ্তাহে গঠনতন্ত্র অনুযায়ী পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের এমপি জিয়া উদ্দিন বাবলুকে মহাসচিব পদে নিয়োগ প্রদান করেন।
জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব জিয়া উদ্দিন বাবলুকে মহাসচিব পদে নিয়োগ দেয়ায় বরিশাল জেলা ও মহানগরের নেতা কর্মিদের পক্ষ থেকে চেয়ারম্যান জিএম কাদের এমপি-কে অভিনন্দন জানান তরুণ এই নেতা।
পার্টির সর্বস্তরের নেতাকর্মি ও সমর্থকদের ঐক্যবদ্ধ করে আগামীতে জাপা শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন বরিশালের সন্তান আবদুল লতিফ।












