জাপার মহাসচিব পদ হারাতে পারেন রাঙ্গা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জাপার মহাসচিব পদ হারাতে পারেন রাঙ্গা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১৩, ২০১৯ ৯:৫৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

জাপার মহাসচিব পদ হারাতে পারেন রাঙ্গা

৫৬

অনলাইন নিউজঃ এদিকে জাতীয় পার্টির মহাসচিব পদ থাকছেন না মশিউর রহমান রাঙ্গা। বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার জন্য তাকে পদ হারাতে হচ্ছে বলে জানা গেছে। ১০ নভেম্বর ‘গণতন্ত্র দিবস’ নূর হোসেনকে নিয়ে বক্তব্যের সময় রাঙ্গা বন্ধুবন্ধুকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে বলেন, ‘বঙ্গবন্ধু গণতন্ত্রের জন্য অনেক কিছু করলেও তিনিই প্রথম গণতন্ত্রের বুকে শেষ পেরেকটি মেরেছিলেন।

বঙ্গবন্ধু যেদিন বাকশাল গঠন করেন, সেদিন তিনি কয়েকটি বাদে সব পত্রিকা বন্ধ করে দেন। সেদিনই আসলে গণতন্ত্রের বুকের শেষ পেরেক ঠুকে দেন বঙ্গবন্ধু’। তার এই বক্তব্যে আওয়ামী লীগের শীর্ষ মহল ভালভাবে নেয়নি। এমনকি জাতীয় পার্টির নেতাদের মধ্যেও এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দলটির একাধিক নেতা জানান, জাপার মহাসচিব বদ পদ থেকে রাঙ্গার বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র।

আওয়ামী লীগের প্রবীন নেতা তোফায়েল আহমদ জাতীয় সংসদে মশিউর রহমান রাঙ্গাকে প্রকাশে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন। ১৪ দলীয় জোটের নেতারাও রাঙ্গার বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে কুলাঙ্গার হিসেবে অবিহিত করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন।

রাঙ্গার বক্তব্য নিয়ে দলের ভিতরেই নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গতকাল বনানীর দলীয় কার্যালয়ে এক সভায় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয় বলেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে মশিউর রহমান রাঙ্গার কুরুচিকর বক্তব্যে দেশবাসীর সাথে আমরাও বিস্ময় প্রকাশ করছি।

যার কারণে বাঙ্গালী জাতি একটি স্বাধীন পতাকা পেয়েছে সে ব্যক্তি নিয়ে আপত্তিকর বক্তব্য অমার্জনীয় অপরাধ। জয় আরো বলেন, ভিন্ন দল থেকে আসা রাঙ্গা সাহেব কোনো অসৎ উদ্দেশের এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে জনসম্মুখে হেয়প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত।

পার্টির চেয়ারম্যান জিএম কাদের যেখানে প্রতি বছর ১৫ আগষ্ট পালনের ঘোষণা দিয়েছেন সেখানে রাঙ্গা সাহেবের এমন বক্তব্য জাতিকে হতবাক করেছে।

উল্লেখ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ৩ ডিসেম্বর আওয়ামী লীগের ইচ্ছায় রুহুল আমিন হাওলাদারকে বাদ দিয়ে মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির মহাসচিব করেন এরশাদ। অতপর তিনি চিকিৎসার জন্য সিংগাপুর যান।

এখানের উল্লেখ করা প্রয়োজন যে এক সময়ের জাকের পার্টির রংপুরের স্থানীয় নেতা থেকে বিএনপিতে যোগদান করেন। অতপর ২০০১ সালের নির্বাচনের আগে জাতীয় পার্টিতে যোগদান করেন রাঙ্গা।

দৈনিক বরিশাল ২৪

জাপার মহাসচিব পদ হারাতে পারেন রাঙ্গা

বুধবার, নভেম্বর ১৩, ২০১৯ ৯:৫৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড