জাপা চেয়ারম্যানের সাথে যুগ্ন-মহাসচিব তাপসের সৌজন্য সাক্ষাৎ
সোহেল আহমেদ: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল মন্ত্রী বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি‘র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ইকবাল হোসেন তাপস।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাস ভবনে অনির্ধারিত সাক্ষাতকালে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় জাতীয় পার্টির প্রেসডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এম পি, প্রেসেডিয়ম সদস্য ইমরান হোসেন মিয়া , প্রেসেডিয়াম সদস্য আলমগীর হোসেন লোটন , জাতীয় মুক্তিযাদ্ধা পার্টির সভাপতি এসহাক ভুইয়া উপস্থিত ছিলেন।












