ডিসির পাশে মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ডিসির পাশে মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ০৮, ২০২২ ১১:০৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

ডিসির পাশে মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসন

৮১

অনলাইন নিউজঃ টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে বীরমুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে নির্দিষ্ট আসন নির্ধারণ করে দিয়েছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দীন হায়দার। বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকে তিনি এই কার্যক্রম চালু করেছেন।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তাদের সম্মানে আমার পাশে একটি চেয়ার রেখেছি। একজন মুক্তিযোদ্ধা আমার পাশে বসে চা খেয়ে সরকারি ফি’র বাইরে বিনামূল্যে সেবা পাবেন।’

তিনি আরও বলেন, ‘এছাড়াও আমরা দুটি সেক্টর থেকে বেশি অর্থ পেয়ে থাকি। একটি হচ্ছে, গার্মেন্টস, অপরটি রেমিট্যান্স। আর রেমিট্যান্স যোদ্ধারা হচ্ছে নতুন বাংলাদেশের কারিগর। রেমিট্যান্স যোদ্ধারা দেশের জন্য যেমন ত্যাগ স্বীকার করেন, সেই তুলনায় তারা তেমন সার্ভিস পান না। শ্রম ও ঘামঝরা লুঙ্গিপরা একজন রেমিট্যান্স যোদ্ধা আমার পাশে বসে চা খাবেন ও সেবা নিবেন।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসন রাখার জন্য ইউএনও এবং অ্যাসিল্যান্ডদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি, এই ধারাবাহিকতা সরকারের অন্যান্য দপ্তরেও চালু হবে।’

জসীম উদ্দীন হায়দার মঙ্গলবার (৬ ডিসেম্বর) টাঙ্গাইলের ৩৮তম জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন।

দৈনিক বরিশাল ২৪

ডিসির পাশে মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসন

বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ১১:০৭ পূর্বাহ্ণ | আপডেটঃ ডিসেম্বর ০৮, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ণ
৮১

অনলাইন নিউজঃ টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে বীরমুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে নির্দিষ্ট আসন নির্ধারণ করে দিয়েছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দীন হায়দার। বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকে তিনি এই কার্যক্রম চালু করেছেন।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তাদের সম্মানে আমার পাশে একটি চেয়ার রেখেছি। একজন মুক্তিযোদ্ধা আমার পাশে বসে চা খেয়ে সরকারি ফি’র বাইরে বিনামূল্যে সেবা পাবেন।’

তিনি আরও বলেন, ‘এছাড়াও আমরা দুটি সেক্টর থেকে বেশি অর্থ পেয়ে থাকি। একটি হচ্ছে, গার্মেন্টস, অপরটি রেমিট্যান্স। আর রেমিট্যান্স যোদ্ধারা হচ্ছে নতুন বাংলাদেশের কারিগর। রেমিট্যান্স যোদ্ধারা দেশের জন্য যেমন ত্যাগ স্বীকার করেন, সেই তুলনায় তারা তেমন সার্ভিস পান না। শ্রম ও ঘামঝরা লুঙ্গিপরা একজন রেমিট্যান্স যোদ্ধা আমার পাশে বসে চা খাবেন ও সেবা নিবেন।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসন রাখার জন্য ইউএনও এবং অ্যাসিল্যান্ডদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি, এই ধারাবাহিকতা সরকারের অন্যান্য দপ্তরেও চালু হবে।’

জসীম উদ্দীন হায়দার মঙ্গলবার (৬ ডিসেম্বর) টাঙ্গাইলের ৩৮তম জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান