তামিমের ব্যাটে বরিশালের প্রথম জয় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪তামিমের ব্যাটে বরিশালের প্রথম জয় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৮, ২০২০ ১০:২৩ অপরাহ্ণ
A- A A+ Print

তামিমের ব্যাটে বরিশালের প্রথম জয়

৫১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীকে হাড়িয়ে প্রথমবারের মত জয় পেল ফরচুন বরিশাল। এ জয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এল বরিশাল।
যদিও ১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে বরে বরিশাল ফরচুন। ৭ রানে ভেঙ্গে যায় ওপেনিং জুটি। এরপর আরও চারটি উইকেট। তবে তামিম ছিলেন অবিচল। তার ৬১ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস বরিশালকে প্রথম জয় উপহার দেয়। স্বাভাবিক কারনেই ম্যান অব দ্য ম্যাচ পুরুস্কারটিও তার হাতে চলে আসে।
১৩২ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য মামুলি এই সংগ্রহ টপকে যেতে কোনো সমস্যাই হওয়ার কথা ছিল না বরিশালের। তবে শেষদিকে কিছুটা উত্তেজনা ছড়াল ম্যাচ। যে উত্তেজনা থামিয়ে দিলেন অভিজ্ঞ তামিম টানা দুই ওভারে দুই ছক্কা হাঁকিয়ে।
অধিনায়ক তামিমের ফিফটির সঙ্গে পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয়দের কার্যকরী ইনিংসের সুবাদে ৫ উইকেটের জয় পেয়েছে বরিশাল। টুর্নামেন্টে এটি তাদের প্রথম জয়।
রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য মনের মতো ছিল না বরিশালের। ইনিংসের দ্বিতীয় ওভারে ৫ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় উইকেট জুটিতে দলকে চাপে পড়তে দেননি তামিম ও পারভেজ ইমন। দুজন মিলে ৪৫ বলে গড়েন ৬১ রানের জুটি। ইনিংসের নবম ওভারে ৩ চার ও ১ ছয়ের ১৭ বলে ২৩ রান করে ফিরে যান পারভেজ ইমন।
পরে তৃতীয় উইকেট জুটিতে তৌহিদকে নিয়ে এগিয়ে যান তামিম, ৪৫ বলে তুলে নেন আসরে নিজের প্রথম ফিফটি। আরেক প্রান্ত ধরে রাখা তৌহিদ আউট হন দলীয় ১১২ রানের সময়। আউট হওয়ার আগে ২৪ বলে করেন ১৭ রান, যেখানে ছিল একটি ছয়ের মার। তৌহিদ আউট হওয়ার পর খানিক চাপ আসে বরিশালের ওপর, রানের খাতা খোলার আগেই ফিরে যান আফিফ, ইরফান শুক্কুর রানআউট হন ১ রান করে।
তবে দায়িত্বশীল ব্যাটিং করতে থাকা তামিম ১৮ ও ১৯তম ওভারে দুইটি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে ফেলেন। শেষপর্যন্ত ১ ওভার হাতে রেখেই ম্যাচ জেতে বরিশাল। অপরাজিত ইনিংসে ৬১ বলে ৭৭ রান করেন তামিম। ম্যাচ জেতানো ইনিংসটি সাজান ১০ চার ও ২ ছয়ের মারে।
টসে জয়লাভ করে তামিম প্রথমে বল হাতে তুলে নেয়। ওভারে চার ছক্কা খেয়ে ম্যাচ হারানোর হতাশা পেছনে ফেলে দারুণ বোলিং উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ। শেষ দিকে জ্বলে উঠলেন কামরুল ইসলাম রাব্বি। নিয়ন্ত্রিত বোলিং-ফিল্ডিংয়ে রাজশাহীকে মাঝারি স্কোরে আটকে রাখল বরিশাল।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে ২০ ওভারে ১৩২ রান তুলতে পেরেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
শেষ ওভারে ৩ উইকেটসহ কামরুল নিয়েছেন ২১ রানে ৪ উইকেট। ৪ ওভারের স্পেলে ১৮ রানে মিরাজ নিয়েছেন ২টি।
টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী পাওয়ার প্লেতে উইকেট হারায়নি একটিও। তবে রানও হয়নি খুব বেশি। ৬ ওভারে আসে কেবল ৩৯ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগ্রাসী কিছু শট খেললেও ঠিকমতো টাইমিং পাচ্ছিলেন না আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমন।
আগ্রাসনের পথে হেঁটেই উইকেট হারান শান্ত। আবু জায়েদের বলে ক্যাচ তুলে দেন মিড অফে তামিম ইকবালের হাতে (১৯ বলে ২৪)।
রাজশাহীর পথ হারানোর সেই শুরু। মিরাজের বলে ব্যাট-প্যাডের মধ্যে বিশাল ফাঁক রেখে বোল্ড হন রনি তালুকদার। চোখধাঁধানো এক ফ্লিকে বাউন্ডারিতে শুরুর পর মোহাম্মদ আশরাফুল বিদায় নেন নিজের দোষে রান আউটে।
দীর্ঘক্ষণ উইকেটে থেকেও ছন্দ না পেয়ে ওপেনার ইমন শেষ পর্যন্ত বিদায় নেন মিরাজকে উইকেট উপহার দিয়ে (২৭ বলে ২৪)। বিপদ আরও বাড়িয়ে উইকেট ছুঁড়ে আসেন অভিজ্ঞ নুরুল হাসান সোহান। একাদশ ওভারে রাজশাহীর রান তখন ৫ উইকেটে ৬৩।
সেখান থেকে দলকে এগিয়ে নেয় মেহেদি হাসান ও ফজলে মাহমুদ রাব্বি। ষষ্ঠ উইকেটে দুজন গড়েন ৫০ বলে ৬৫ রানের জুটি।প্রথম ম্যাচের মতোই বিপর্যয়ে ব্যাটিংয়ে নেমে পাল্টা আক্রমণে দলের রান কিছু বাড়িয়েছেন মেহেদি। সেদিনের মতো ফিফটি অবশ্য করতে পারেননি। এবার করেছেন ৩ ছক্কায় ২৩ বলে ৩৪।এক প্রান্ত আগলে রেখে ফজলে রাব্বি শেষের আগের ওভারে আউট হয়েছেন ৩২ বলে ৩১ রান করে।

দৈনিক বরিশাল ২৪

তামিমের ব্যাটে বরিশালের প্রথম জয়

শনিবার, নভেম্বর ২৮, ২০২০ ১০:২৩ অপরাহ্ণ | আপডেটঃ নভেম্বর ২৮, ২০২০ ১০:৩৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল