ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো.আবদুল্লাহ আর নেই
অনলাইন নিউজ:ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ টেকনোক্রেট কোটায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। সুত্র: বাংলানিউজ২৪.কম












