নড়াইলে আওয়ামী লীগের গৌরবময় ৭১ বছরে পদার্পণে নানা কর্মসূচীর পালন
মোস্তফা কামাল, নড়াইল প্রতিনিধি: নব-বারতা, উদ্যোম ও প্রত্যয়ে ভর করে সূচিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ৭১ বছরে পদার্পণ ।
এ উপলক্ষে নানা কর্মসূচীর নড়াইলে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শঙ্কাময় করোনাকে সম্মিলিত সুদৃঢ় মনোবলে প্রতিহত করে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাষ্ট্র ও নাগরিকদের জীবনমান, শান্তি, শৃংক্ষলা, জাতি সম্মান, অসা¤প্রদায়িক চেতনা, সৌহার্দ্যবোধ ও অর্থনৈতিক অবস্থানকে অটুঁট রেখে মুজিববর্ষের কাংক্ষিত অবস্থানে পৌঁছে নেবার প্রত্যয়ে নড়াইল জেলা আওয়ামী লীগের ব্যতিক্রমী কর্মসূচী পালন করে।
দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে কঠোর সামাজিক দুরত্ব ও নিরাপত্তা মেনে ২৩ জুন নড়াইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি- এ্যাড সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক- মোঃ নিজাম উদ্দিন খান নিলু।
সীমিত পরিসরে আয়োজিত কর্মসূচীর অংশ হিসাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে জেলা
কার্ষালয়ে স্বমস্বর- স্বকন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
অতপরঃ জাতির পিতার প্রতিচ্ছবিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন ও জাতির পিতা সহ সকল শহীদগন ও প্রয়াত নেতা
কর্মীদের বিদেহী আত্মার শান্তি কামনা ও নড়াইলের এমপি মাশরাফি বিন মোর্ত্তজাসহ করোনা সংক্রমিত সকলের আশু আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মুজিববর্ষ ও প্রতিষ্ঠা বার্ষিকীর ধারাবাহিক কর্মসূচীর স্মারক সরূপ জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে একটি
বকুল চারা রোপন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। জেলার প্রতিটি ইউনিট ও সহযোগী সংগঠন সমূহও স্বউদ্যেগে গৌরবময় ৭১ বসরে পদার্পনের কর্মসূচী পালন করছেন।












