প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৯, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
A- A A+ Print

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

৪৬৮

অনলাইন নিউজ: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় যথাসময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন তিনি।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় শেষে ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি।

কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজ খবর নেন সরকার প্রধান। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন তিনি। পরে ৫ নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

এরপর সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নিবেন তিনি।

দৈনিক বরিশাল ২৪

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

রবিবার, মার্চ ২৯, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
৪৬৮

অনলাইন নিউজ: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় যথাসময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন তিনি।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় শেষে ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি।

কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজ খবর নেন সরকার প্রধান। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন তিনি। পরে ৫ নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

এরপর সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নিবেন তিনি।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষাও আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে: বরিশালে শিক্ষামন্ত্রী   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি তামিম ইকবাল   ৬ষ্ঠ শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ   লেজে বাঁধা দড়ি, শরীরে ক্ষতচিহ্ন নি‌য়ে কুয়াকাটায় ডলফিন   মাথায় লাশ নিয়ে সাঁকো পারাপার করতে হয় তাদের   বাকেরগঞ্জে ডিসি রোড ঘাটে ফেরি চালুর সিদ্ধান্ত, প্রশংসায় ভাসছেন এমপি আবুল হোসেন খান   ইপিজেড এলাকায় মানবিক কাজে জনপ্রিয় যুবদল নেতা ফোরকান আহমেদ   গাজী সাইফ জামান-এর রচিত বাংলা নববর্ষে আসছে ‘মেঘের আড়ালে’   রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি   সংসদে বিরল ইতিহাস, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ   ভাটার টানে কাত, তারপর ডুবল চরমোনাই মাহফিলের লঞ্চ   করাতের মতো মুখ, ২৫ মনের দেহ উঠে এলো ডাঙ্গায়   জ্বালানির দাম বাড়ছে না   সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে যে ৭ জেলায় ঝড়ের আভাস   ফ্রেমের বাইরে চলে গেল দুই মুখ   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার   ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার   বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, গুরতর আহত ৩   প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী   এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি