বন্যার পানিতে ঘরেই স্ত্রীকে সাঁতার শেখাচ্ছেন স্বামী! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বন্যার পানিতে ঘরেই স্ত্রীকে সাঁতার শেখাচ্ছেন স্বামী! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৪, ২০১৯ ৩:৫৭ অপরাহ্ণ
A- A A+ Print

বন্যার পানিতে ঘরেই স্ত্রীকে সাঁতার শেখাচ্ছেন স্বামী!

১৪৪

অনলাইন নিউজ:ভারতের কয়েকদিন প্রবল বর্ষণে গঙ্গা ও যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার কয়েকটি জায়গায় বন্যা দেখা দিয়েছে। এদিকে, এক দম্পতি বন্যার পানিতে আনন্দ করতে দেখা গেছে। বাড়িতে ঢুকে পড়া বন্যার পানির মধ্যেই জলকেলিতে মেতেছেন তারা। স্ত্রীকে সাঁতারও শেখাচ্ছেন স্বামী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই দম্পতির বাড়িতে কোমর সমান পানি। তাতে দাঁড়িয়েই প্রেমে মজেছেন তারা। জল নিয়ে ছুড়ছেন একে অন্যের দিকে। প্রেমের পাশাপাশি বন্যার জলেই স্ত্রীকে সাঁতারের কৌশল শেখাচ্ছেন স্বামী। তবে কোন অঞ্চলে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া জানা যায়নি।

তবে এক ভিডিওতে ওই নারীকে দেখা যাচ্ছে নীল রঙের শাড়িতে। আবার অন্য একটি ভিডিওতে তার পরনে দেখা যাচ্ছে লাল রঙের শাড়ি। তাই স্বামী-স্ত্রী ভিডিও বানানোর জন্যই ওই জলকেলি করছিলেন না কি, সে প্রশ্নও করেছেন অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী।

প্রবল বর্ষণে প্রয়াগরাজ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত শহরের সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছিল। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যেই ওই জেলায় বন্যা পরিস্থিতির পরিদর্শন করেছেন

দৈনিক বরিশাল ২৪

বন্যার পানিতে ঘরেই স্ত্রীকে সাঁতার শেখাচ্ছেন স্বামী!

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৯ ৩:৫৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’