বরিশালের ‘এক ঘণ্টার জেলা প্রশাসক’ কলেজছাত্রী মুনা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালের ‘এক ঘণ্টার জেলা প্রশাসক’ কলেজছাত্রী মুনা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৮, ২০২০ ৩:২৭ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালের ‘এক ঘণ্টার জেলা প্রশাসক’ কলেজছাত্রী মুনা

৪৪

নিজস্ব প্রতিবেদক : এক ঘণ্টার জন্য বরিশাল জেলার জেলা প্রশাসকের ‘প্রতীকী দায়িত্ব’ পালন করেছেন বরিশাল সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও এনসিটিএফের সাধারণ সম্পাদক নাদিরা জাহান মুনা।

এসময় তিনি কিশোর গ্যাং নির্মূল, করোনাকালীন অর্থনৈতিক সংকটের জন্য সৃষ্ট বাল্যবিয়ে নিরোধের ব্যবস্থা, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার হ্রাসকরণ ও জলবায়ু উদ্বাস্তু শিশুদের পুনর্বাসনের জন্য সুপারিশমালা পেশ করেন।পাশাপাশি এগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।

আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের কাছ থেকে প্রতীকীভাবে দায়িত্ব নেন মুনা।

এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব নিয়েই বরিশাল নগরের রুপাতলী এলাকার মেয়ে মুনা জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে প্রতীকী জেলা প্রশাসক মুনা ও বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বক্তব্য রাখেন বলে জানান ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) সভাপতি কথক বিশ্বাস জয়।

‘গার্লস টেকওভার’ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে একজন কিশোরী, কন্যাশিশু অথবা তরুণীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা, যাতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে সে অঙ্গীকারাবদ্ধ হয়।

দৈনিক বরিশাল ২৪

বরিশালের ‘এক ঘণ্টার জেলা প্রশাসক’ কলেজছাত্রী মুনা

বুধবার, অক্টোবর ২৮, ২০২০ ৩:২৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল