বরিশালের সাংবাদিকদের সততার দলিল দিলেন পুলিশ কর্মকর্তারা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালের সাংবাদিকদের সততার দলিল দিলেন পুলিশ কর্মকর্তারা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ৩১, ২০২১ ১১:৪৫ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালের সাংবাদিকদের সততার দলিল দিলেন পুলিশ কর্মকর্তারা

১৪৩

মাসুদ রানাঃ আধুনিক ও গতিশীল পুলিশিং সেবা নিশ্চিতে দৈনন্দিন কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে মনিটরিং করার উদ্যোগ নিয়েছেন বরিশাল রেঞ্জ ডিআইজি। সে লক্ষ্যে নিজস্ব মেধাবী জনবল ও অর্থায়নে গঠন করেছেন আইটি প্যানেল। এই পদ্ধতিতে একদিকে তৈরি হয়েছে গতিসম্পন্ন বরিশাল রেঞ্জ ডিআইজির আধুনিক পুলিশিং সিস্টেম। এর সাথে উঠে এসেছে বরিশালের সাংবাদিকদের সততার দালিলিক তথ্য প্রমাণ।

রবিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাইনস গ্রাটিচিউড হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের সময় বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, অটোমেটেড রিপোটিং ও মনিটরিং ব্যবস্থায় পাবলিক রিলেশন অফিসার, কুইক রেসপনস সার্ভিস, মাদক, অপমৃত্যু, নারী ও শিশু হেল্প ডেস্ক, মামলা ও ওয়ারেন্টসহ সাতটি ড্যাশবোর্ড করা হয়েছে। এতে করে জনসাধারণের সেবা দ্রুত নিশ্চিত হচ্ছে। পাশাপাশি মাঠ পর্যায়ে এসেছে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিসম্পন্ন আধুনিক পুলিশিং সিস্টেম। এ ছাড়াও হোয়াটস অ্যাপের মাধ্যমে কর্মকর্তাদের তাৎক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।

এসময় তিনি সাংবাদিকদের সুখকর একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেন।

সেখানে তিনি উল্লেখ করেন, আধুনিক পুলিশের কার্যক্রম উন্নয়নে জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ কাটিং করে আমরা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। গেল ১ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর-২০২১ পর্যন্ত পুলিশের চোখ এড়িয়ে বরিশালে ঘটে যাওয়া ২৫৮টি প্রকাশিত সংবাদ মার্কিং করে তদন্ত পূর্বক ব্যবস্থা নিয়েছি। তবে প্রকাশিত সবগুলো সংবাদ সত্য ছিলো। এতে বরিশালের সাংবাদিকরা সৎ প্রমাণিত হয় বলে তথ্য দেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

এসময় উপস্থিত সাংবাদিকরা ডিআইজিকে ধন্যবাদ জানান।

ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি এ কেএম এহসানউল্লাহ, পুলিশ সুপার (রেঞ্জ অফিস) নুরুল আমিন, পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মো. মহিবুল্লাহ প্রমুখ।

দৈনিক বরিশাল ২৪

বরিশালের সাংবাদিকদের সততার দলিল দিলেন পুলিশ কর্মকর্তারা

রবিবার, অক্টোবর ৩১, ২০২১ ১১:৪৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ