বরিশালে চিকিৎসকসহ করোনায় ৩৬জন আক্রান্ত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে চিকিৎসকসহ করোনায় ৩৬জন আক্রান্ত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২৫, ২০২০ ২:১৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে চিকিৎসকসহ করোনায় ৩৬জন আক্রান্ত

৪১

অনলাইন নিউজঃ বরিশালে একজন ডাক্তারসহ আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার ওই দু’জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩৬ জন।

শুক্রবার নগরীর বাংলাবাজার এলাকার এক ব্যক্তি ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত (সংযুক্তিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল) একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হন।

এদিকে, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসায় সুস্থ হয়ে প্রথমবারের মতো বাবুগঞ্জ উপজেলার দু’জন ও শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক নার্সসহ মোট তিনজন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

এর আগে গত ১২ দিনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১২ জন, বাবুগঞ্জ উপজেলায় ১০ জন, গৌরনদীতে তিনজন, হিজলায় তিনজন, মেহেন্দীগঞ্জে দু’জন, বানারীপাড়ায় দু’জন, বাকেরগঞ্জে একজন, উজিরপুরে একজন এবং মুলাদী উপজেলায় এক জনসহ মোট ৩৪ জনের করোনা শনাক্ত হয়।

শুক্রবার ১ জন চিকিৎসক সহ করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৮ জন চিকিৎসক, তিনজন নার্স, একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১২ জন স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হলেন।

এর আগে গত ১৩ এপ্রিল মুলাদি উপজেলায় করোনা সনাক্ত হওয়া এক রোগী নিজ বাড়িতে মারা যায়। তিনি মারা যাওয়ার দু’দিন পর তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন মেহেন্দীগঞ্জের একজন এবং বাকেরগঞ্জ উপজেলার একজন রোগীর করোনা শনাক্ত হয়।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে চিকিৎসকসহ করোনায় ৩৬জন আক্রান্ত

শনিবার, এপ্রিল ২৫, ২০২০ ২:১৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল