বরিশালে দখল-দূষনে মরে যাচ্ছে খাল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে দখল-দূষনে মরে যাচ্ছে খাল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৮, ২০১৯ ৮:১৪ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে দখল-দূষনে মরে যাচ্ছে খাল

৫২

শামীম আহমেদ, বরিশালঃ ধান, নদী, খাল এই তিনে বরিশাল। দখল-দূষনে বিভিন্ন নদ-নদীসহ ভরাট হয়ে যাচ্ছে গ্রামীণ জনপদের জনগুরুত্বপূর্ন খাল। গত কয়েক বছর আগে জেলার কয়েকটি উপজেলায় বিএডিসির মাধ্যমে খাল পূনঃখনন করা হলেও বর্তমানে খাল পূনঃখননের দৃশ্যমান কোন প্রকল্প দেখা যাচ্ছেনা। ফলে খালগুলো দখল কিংবা ভরাট হয়ে যাওয়ায় সেচ সংকট দেখা দিতে পারে আসন্ন বোরো মৌসুমে।জেলার গৌরনদী উপজেলা ঘুরে দেখা গেছে, পালরদী নদীর কমলাপুর থেকে পশ্চিম দিকে প্রায় চার কিলোমিটার খাল বিভিন্ন কারনে ভরাট হয়ে গেছে। টরকী বন্দর থেকে উত্তরদিকে বাউরগাতির তিন কিলোমিটার খাল দখল করা হয়েছে।

খালের উপর পাকা-আধা পাকা স্থাপণা নির্মাণ করায় খালের চিহ্নটুকুও হারিয়ে যেতে বসেছে। এছাড়াও গৌরনদী বন্দর থেকে পশ্চিম দিকে গৌরনদী গয়নাঘাটা থেকে চাদঁশী হয়ে দীর্ঘ কয়েক কিলোমিটার খাল মরে গিয়ে কৃষি কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।একইভাবে বাটাজোর মাধ্যমিক বিদ্যালয় থেকে পূর্ব দিকে সরিকল পর্যন্ত কয়েক কিলোমিটার খাল ও খালের দুইপাশে অবৈধ স্থাপনা নির্মাণ করে খাল দখল করা হয়েছে। খালগুলো দীর্ঘ বছরেও পূনঃখনন না করার ফলে মারাত্মক হুমকির মুখে পরেছে কৃষি কাজ।বাটাজোর গ্রামের কৃষক রেমন তালুকদার, শাহাজিরা গ্রামের শামীম মীরসহ একাধিক কৃষকরা জানান, বাটাজোর সরিকল খালটি দীর্ঘবছরেও খনন না করায় জোয়ারের পানি ঢুকতে পারছেনা। এমনকি খালের দুই পাশ দখল করে নিয়েছে কতিপয় প্রভাবশালীরা।

খালটি পূনঃখনন করা হলে বোরো চাষে সেচ ব্যবস্থা সহজ হবে।খাঞ্জাপুর ইউনিয়নের কৃষক এমদাদ হোসেন হাওলাদার বলেন, কয়েক বছর আগ থেকে শুনতেছি কমলাপুর খালটি পূনঃখনন করা হবে। কিন্তু এখনো খালটি পূনঃখনন হচ্ছেনা। খালটি পূনঃখনন করা হলে কয়েক হাজার কৃষকের ভাগ্যের উন্নয়ন ঘটবে। বোরো মৌসুম শুরু হওয়ার আগেই মরা খালগুলা পূনঃখনন করে কৃষকদের দূর্দশা লাগবে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি করেছেন উপজেলার কৃষকরা।এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজীন জানান, যেখানেই খাল দখলের সংবাদ পাওয়া যাচ্ছে সেখানেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। নতুন করে কাউকে খাল দখল করতে দেয়া হবেনা। তিনি আরও জানান, খালের মধ্যে থাকা স্থাপনাগুলো চিহ্নিত করে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে দখল-দূষনে মরে যাচ্ছে খাল

শুক্রবার, নভেম্বর ৮, ২০১৯ ৮:১৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড