বরিশালে নিজস্ব উদ্যোগে সহস্রাধিক মানুষকে ত্রাণ দিলেন জাপার যুগ্ন-মহাসচিব
শামীম আহমেদঃ করোনা ভাইরাসের ছোবলে দিশেহারা মানুষ। ক্ষুদা নিবারনের জন্য একে অন্যের দুয়ারে ছুটছেন অসহায় দুস্থ কর্মহীন খেটে খাওয়া মানুষেরা। সরকারের নানা পর্যায় থেকে বিভিন্ন সময় ত্রাণ বিতরন অব্যহত থাকলেও তা প্রয়োজনের তুলোনায় কম।
এমন অবস্থায় বরিশাল নগরীতে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় সহাস্রাধিক পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণে এগিয়ে এলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ইকবাল হোসেন তাপস।নগরের ৩০টি ওয়ার্ডে অসহায় মানুষদের ধাপে ধাপে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যহত থাকবে বলে জানা গেছে।
গত সিটি নির্বাচনে ব্যাপক সারা জাগানো বরিশাল জাপার এই গুরুত্বপূর্ণ নেতা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে গরীব মানুষের কাছে তার সহযোগীতা অব্যহত রেখে চলেছেন। প্রকাশ্যে না এলেও ফোন করে নেতা কর্মি থেকে শুরু করে সাধারন বিপদে পড়া মানুষদের আড়ালে থেকে অর্থ সহযোগীতা করে আসছিলেন।
বিস্তারিত আসছে………………












