বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২২, ২০২০ ১১:০৯ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন

৪২
মোঃ শাহাজাদা হিরা: অতিবৃষ্টি ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদীর বৃদ্ধি পেয়ে দেশের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হচ্ছে আর এতে করে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বরিশালে জোয়ারের পানিতে কিছু এলাকা পানিতে প্লাবিত হয়েছে।
আজ ২২ আগস্ট শনিবার বিকাল ৫ টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড ইন্দুরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন এর আয়োজনে অতিবৃষ্টি ও জোয়ারের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০ টি পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়।
ত্রানসামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী সবাইকে সাথে নিয়ে বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শন করেন।
এসময় তিনি কীর্তনখোলা নদীর পানির সর্বশেষ অবস্থা পরিদর্শন করতে ত্রিশ গোডাউন এলাকায় যান। সেখান থেকে তিনি ২৫ নং ওয়ার্ড কালিজিরা এলাকার নদী ভাঙ্গন পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, বর্ষার মৌসুমে সমুদ্র ও নদীর পানি বৃদ্ধি পেয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হচ্ছে, এর ফলে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। বরিশালের প্রবাহিত খালগুলো ভরাট হয়ে যাওয়ার ফলে জলাবদ্ধতা আরো প্রকট আকার ধারণ করছে।
পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা বরিশালের পাঁচটি প্রবাহমান খাল খনন করার মাধ্যমে বোট চলার উপযোগী করতে একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছি, এর ফলে বরিশালের জলাবদ্ধতা কিছুটা হলেও কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক বরিশাল ২৪

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন

শনিবার, আগস্ট ২২, ২০২০ ১১:০৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল