বরিশালে পুলিশের কঠোর নজরদারি, প্রবেশ মুখে ক্যামেরা স্থাপন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে পুলিশের কঠোর নজরদারি, প্রবেশ মুখে ক্যামেরা স্থাপন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২৫, ২০২০ ৯:২৫ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে পুলিশের কঠোর নজরদারি, প্রবেশ মুখে ক্যামেরা স্থাপন

৪৩

শামীম আহমেদঃ বরিশালসহ দক্ষিণাঞ্চলে ছোবল মেরেছে কোভিড-১৯ প্রাণঘাতী করোনা ভাইরাস। এরইমধ্যে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার গ্রাম-গঞ্জে। বরিশাল বিভাগের বেশিরভাগ জেলায় ভাইরাসের সংক্রমণ সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে প্রথম ভাইরাস শনাক্ত হয় বিভাগের উপকূলীয় অঞ্চল পটুয়াখালী ও বরগুনা জেলায়। সেখানে একজন উপজেলা চেয়ারম্যান ও এক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসে গোটা বিভাগ।

পর্যায়ক্রমে ধীরে ধীরে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলায়। বিশেষ করে বরিশাল জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। জেলার অধীনস্থ সিটি কর্পোরেশনসহ দশটি উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়।

পরিসংখ্যানে দেখা যায় বরিশাল সদরে করোনায় আক্রান্তদের বেশিই শেবাচিম হাসপাতাল থেকে ছড়িয়েছে। যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সাতজনই চিকিৎসক এবং একজন নার্স। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে বরিশাল সদরে এখনো এই ভাইরাস মারাত্মকভাবে ছড়ায়নি।

তাই প্রাণঘাতী করোনার বিস্তার রোধে একেরপর এক উদ্যোগ নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সবশেষ তারা করোনার বিস্তার রোধে জানাজা নামাজ ও দাফন কাজে লোকসমাগম ঠেকাতে কারফিউ জারি করেছেন মুসলিম গোরস্থানসহ তৎসংলগ্ন এলাকায়।

অবশ্য করোনা পরিস্থিতি মোকাবিলায় অনেক আগে থেকেই প্রস্তুতির কমতি ছিল না বরিশাল মেট্রোপলিটন পুলিশের। করোনা পরিস্থিতিতে পুলিশের এই ইউনিটের ভূমিকা সারাদেশে নজিরবিহীন বলে মনে করছেন স্থানীয়রা।

বরিশাল নগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এর নির্দেশনায় শুরু থেকেই করোনায় স্বাস্থ্য সম্পর্কিত সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রচার প্রচারণা, জীবাণুনাশক পানি স্প্রে করে নগরী ধুয়ে ফেলা, মানুষের ঘরে থাকা নিশ্চিত করা, মধ্যবিত্ত পরিবারে লুকিয়ে রাতের আধারে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া এমনকি করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ব্যাক্তিদের জানাযা ও দাফন কাফনে ব্যবস্থা করে দেয়ায় তাদের কার্যক্রম বেশ প্রশংসিত হচ্ছে।

শুধু তাই নয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় বাহির থেকে কোন লোক প্রবেশ ও বাহির ঠেকাতে বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে বিশেষ নজরদারী চেকপোস্ট। প্রথমদিকে ছোট-বড় মিলিয়ে মোট দশটি চেকপোস্ট স্থাপন করা হলেও সেই সংখ্যা  এখন বড়িয়ে ১১টি করা হয়েছে। এসব স্থানে দিন-রাত ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ করছে নগর পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।

এদিকে শুধুমাত্র পুলিশের চেকপোস্ট নয়, এর পাশাপাশি নজরদারি জোড়দার করার জন্য বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এরই মধ্যে বরিশাল মহানগরীর তিনটি স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। একটি বরিশাল-পটুয়াখালী ও ভোলা মহাসড়কের মধ্যবর্তী বন্দর থানাধীন জিরো পয়েন্টে বসানো হয়েছে।

অপর দুটির একটি বরিশাল-ঝালকাঠি মহাসড়কের কোতোয়ালি মডেল থানাধীন কালিজিরা ব্রিজ এবং অপরটি বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট নামক স্থানে। আর নতুন চেকপোস্ট বসানো হয়েছে বরিশাল-বাবুগঞ্জের বাইপাস সড়কের বটতলা নামক স্থানে।

তবে এর আগে থেকেই এয়ারপোর্ট থানাধীন করাপুর স্টিল ব্রিজ, রহমতপুর সড়ক মোড়, লাকুটিয়া সড়ক, নগরীর নথুল্লাবাদ, গড়িয়ার পাড়, বন্দর থানাধীন লাহারহাট, তালুকদার হাট, খয়রাবাদ ব্রিজ, কোতয়ালী মডেল থানাধীন কালিজিরা ব্রিজ ও রূপাতলীতে চেক পোস্ট স্থাপন করা হয়।

এ ব্যাপারে  বরিশাল নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার ও স্টাফ অফিসার মো. আব্দুল হালিম জানান, কমিশনার স্যারের নির্দেশনা অনুযায়ী শুরু থেকেই আমরা শক্তসমর্থ হবে কাজ করছি। যাতে বরিশাল মহানগরী করনা মুক্ত রাখা যায়।

তিনি বলেন, চেকপোস্ট গুলোতে কারা আসছে, কারা যাচ্ছে ও পুলিশ সদস্যরা তারা সঠিকভাবে দায়ীত্ব পালন করছে কিনা সে বিষয়টি তদারকির জন্যই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যা কমিশনার স্যার নিজেই কার্যালয়ে বসে মনিটরিং করছেন।

তিনি আরো বলেন, এই মুহূর্তে বরিশাল নগরীতে প্রবেশ এর সকল পথেই চেকপোস্ট রয়েছে। শুধুমাত্র বরিশাল-বাবুগঞ্জের অভ্যন্তরীন বাইপাস সড়কে কোন চেকপোস্ট ছিলনা। কিন্তু বাবুগঞ্জ উপজেলা করোনা ভাইরাসের জন্য ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সরকারের স্বাস্থ্য সম্পর্কিত দিক নির্দেশনা মেনে সকলকে ঘরে থাকার আহ্বান জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার এটাই একমাত্র পথ বা উপায়। তাই কষ্ট করে হলেও কিছু দিনের জন্য নিজের এবং পরিবারের কথা ভেবে ঘরে থাকুন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে পুলিশের কঠোর নজরদারি, প্রবেশ মুখে ক্যামেরা স্থাপন

শনিবার, এপ্রিল ২৫, ২০২০ ৯:২৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল