বরিশালে সুবিধাবঞ্চিত পথশিশু ও দুঃস্থদের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন বিএমপি কমিশনার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে সুবিধাবঞ্চিত পথশিশু ও দুঃস্থদের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন বিএমপি কমিশনার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১৬, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে সুবিধাবঞ্চিত পথশিশু ও দুঃস্থদের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন বিএমপি কমিশনার

৫৫৩
নিজস্ব প্রতিবেদক: বরিশালে সুবিধাবঞ্চিত অসহায় পথশিশু ও দুঃস্থদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
আজ সোমবার (১৬ মার্চ) দুপুর ১২ টার দিকে বিএমপি সদর দপ্তর প্রাঙ্গনে সুবিধাবঞ্চিত অসহায় পথশিশু ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
এসময় বিএমপি কমিশনার বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। ঈদ কেবল উদযাপনের উপলক্ষ নয়; এটি আনন্দ ভাগাভাগিরও একটি সামাজিক দায়িত্ব। কিন্তু সমাজের সুবিধাবঞ্চিত অসহায় পথশিশু ও দুঃস্থদের জন্য আনন্দের এই দিনটি অনেক সময় হয়ে ওঠে কেবলই আক্ষেপের।
সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো একটি মহৎ কাজ। সুবিধা বঞ্চিত অসহায় শিশু এবং দুস্থদের ঈদ আনন্দে শামিলে বিএমপি কমিশনার ও বেসরকারি সংস্থা গ্রাম বাংলা উন্নয়ন কমিটির এ মহতি উদ্যোগ অনেকের ঈদের আনন্দকে করে তুলেছে রঙিন, উজ্জ্বল আর স্মরণীয়।
উপহার পেয়ে আবেগে আপ্লুত এই অসহায় মানুষগুলো পুলিশ কমিশনার ও গ্রাম বাংলা উন্নয়ন কমিটিকে ধন্যবাদ জানান।
এ সময় পুলিশ কমিশনার সুবিধা বঞ্চিত পথশিশু, অসহায় ও দুস্থদের সাথে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করেন। প্রত্যেকের হাতে ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। তথ্য ও ছবি:
বিএমপি মিডিয়া সেল
দৈনিক বরিশাল ২৪

বরিশালে সুবিধাবঞ্চিত পথশিশু ও দুঃস্থদের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন বিএমপি কমিশনার

সোমবার, মার্চ ১৬, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
৫৫৩
নিজস্ব প্রতিবেদক: বরিশালে সুবিধাবঞ্চিত অসহায় পথশিশু ও দুঃস্থদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
আজ সোমবার (১৬ মার্চ) দুপুর ১২ টার দিকে বিএমপি সদর দপ্তর প্রাঙ্গনে সুবিধাবঞ্চিত অসহায় পথশিশু ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
এসময় বিএমপি কমিশনার বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। ঈদ কেবল উদযাপনের উপলক্ষ নয়; এটি আনন্দ ভাগাভাগিরও একটি সামাজিক দায়িত্ব। কিন্তু সমাজের সুবিধাবঞ্চিত অসহায় পথশিশু ও দুঃস্থদের জন্য আনন্দের এই দিনটি অনেক সময় হয়ে ওঠে কেবলই আক্ষেপের।
সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো একটি মহৎ কাজ। সুবিধা বঞ্চিত অসহায় শিশু এবং দুস্থদের ঈদ আনন্দে শামিলে বিএমপি কমিশনার ও বেসরকারি সংস্থা গ্রাম বাংলা উন্নয়ন কমিটির এ মহতি উদ্যোগ অনেকের ঈদের আনন্দকে করে তুলেছে রঙিন, উজ্জ্বল আর স্মরণীয়।
উপহার পেয়ে আবেগে আপ্লুত এই অসহায় মানুষগুলো পুলিশ কমিশনার ও গ্রাম বাংলা উন্নয়ন কমিটিকে ধন্যবাদ জানান।
এ সময় পুলিশ কমিশনার সুবিধা বঞ্চিত পথশিশু, অসহায় ও দুস্থদের সাথে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করেন। প্রত্যেকের হাতে ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। তথ্য ও ছবি:
বিএমপি মিডিয়া সেল
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষাও আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে: বরিশালে শিক্ষামন্ত্রী   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি তামিম ইকবাল   ৬ষ্ঠ শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ   লেজে বাঁধা দড়ি, শরীরে ক্ষতচিহ্ন নি‌য়ে কুয়াকাটায় ডলফিন   মাথায় লাশ নিয়ে সাঁকো পারাপার করতে হয় তাদের   বাকেরগঞ্জে ডিসি রোড ঘাটে ফেরি চালুর সিদ্ধান্ত, প্রশংসায় ভাসছেন এমপি আবুল হোসেন খান   ইপিজেড এলাকায় মানবিক কাজে জনপ্রিয় যুবদল নেতা ফোরকান আহমেদ   গাজী সাইফ জামান-এর রচিত বাংলা নববর্ষে আসছে ‘মেঘের আড়ালে’   রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি   সংসদে বিরল ইতিহাস, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ   ভাটার টানে কাত, তারপর ডুবল চরমোনাই মাহফিলের লঞ্চ   করাতের মতো মুখ, ২৫ মনের দেহ উঠে এলো ডাঙ্গায়   জ্বালানির দাম বাড়ছে না   সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে যে ৭ জেলায় ঝড়ের আভাস   ফ্রেমের বাইরে চলে গেল দুই মুখ   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার   ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার   বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, গুরতর আহত ৩   প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী   এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি