ভারতকে তাদেরই মাঠে হারানোর সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভারতকে তাদেরই মাঠে হারানোর সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২০, ২০১৯ ৭:৪৭ অপরাহ্ণ
A- A A+ Print

ভারতকে তাদেরই মাঠে হারানোর সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ

৩৭

অনলাইন নিউজ: মনে হচ্ছিল দিনটা বাংলাদেশের হবে। টস থেকে শুরু করে ভারতীয় ইনিংস পর্যন্ত সব ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের পক্ষে। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলকে ব্যাটিংয়ে পাঠিয়ে ৯ উইকেটে ১৯২ রানেই আটকে দিয়েছিল যুবারা।

জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছিল ৫০ ওভারে মাত্র ১৯৩ রানের। কিন্তু এই লক্ষ্যও তাড়া করতে পারলেন সাইফ হাসান, আরিফুল হক, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজরা। লখনৌ এর ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপায়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল হেরেছে ৩৪ রানে।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে যে ৪৬ রানেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে সফরকারি দলের ভাগ্যও পক্ষে ছিল না। ষষ্ঠ উইকেটে জাকির হাসান আর আরিফুল হক মিলে বিপদ কাটিয়ে উঠেছিলেন। দলও দেখছিল জয়ের স্বপ্ন।

কিন্তু ৬৭ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪৮ রান করে জাকির আঘাত পেয়ে মাঠ ছাড়েন। পরে আর ব্যাটিংয়েই নামতে পারেননি। সতীর্থ হারানোর পর আরিফুল হকও ৩৮ রানে আউট হয়ে যান। মেহেদী হাসান মিরাজ করেন ২০।

এর আগে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক সাইফ হাসান। অধিনায়কের সিদ্ধান্ত কাজে লাগাতে কোনো ভুল করেননি দলের বোলাররা।

ইনিংসের প্রথম ওভারেই যশভি জয়সওয়ালকে সাজঘরে পাঠান আবু হায়দার রনি। এরপর আর তেমনভাবে ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। সবার ব্যর্থতার ভিড়ে ব্যাট হাতে একা লড়াই করেছেন আরিয়ান জুয়াল। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৬৯ রান করেন তিনি।

এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান শরতের ব্যাট থেকে আসে ৪২ রান। বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ। ১০ ওভারে মাত্র ২৯ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। এছাড়া ২টি করে উইকেট নেন অধিনায়ক সাইফ হাসান ও আবু হায়দার রনি। অন্য দুই উইকেটে নাম লেখান শফিকুল ইসলাম ও রবিউল হক।

দৈনিক বরিশাল ২৪

ভারতকে তাদেরই মাঠে হারানোর সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ

শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০১৯ ৭:৪৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল