‘ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ০৩, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ
A- A A+ Print

‘ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম’

৭০০

অনলাইন নিউজঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী বছরখানেক ধরে রূপালি পর্দা থেকে দূরে রয়েছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। তার শিগগিরই দেশে ফেরার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন স্বামী ও অভিনেতা ওমর সানি।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেন, ‘মৌসুমী এখনই ফিরছেন না। আমার শাশুড়ির শরীরটা ভালো না, শাশুড়িকে সময় দিচ্ছেন। আমার মেয়ের পড়াশোনা, সে যুক্তরাষ্ট্রে একা থাকবে সেটা হতেই পারে না। তাদের কথা চিন্তা করে মনে হয়েছে মৌসুমীর সেখানে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। সব কিছু মিলিয়ে তার দেশে ফিরতে কিছুটা সময় লাগবে।

২০২৩ সালের অক্টোবরে দেশ ছাড়েন মৌসুমী। এর আগেও যুক্তরাষ্ট্রে গেলেও এত দীর্ঘ সময় সেখানকার অবস্থান এই প্রথম।

অভিনয়ে ফেরার সম্ভাবনা নিয়ে ওমর সানি বলেন, ‘তার (মৌসুমী) অভিনয়ে ফেরার ইচ্ছা এখন আর নেই। এখনকার পরিস্থিতি দেখার পর সে আমাকে বলেছে, ‘সানী, আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম’। এই কথাটা খুবই কষ্টের, দুঃখের একটা বিষয়। তার মত একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে এমন ভাবনা তো কারো নেই।’

নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও আক্ষেপ প্রকাশ করেন সানি। তার ভাষায়, নতুনরা যারা এখন লিড করছে তারা তো পাত্তাই দিতে চান না। অনেকেই ভাবে তারা এখন মৌসুমীর চেয়ে অনেক বড় তারকা হয়ে গিয়েছেন। সৌজন্যবোধের ঘাটতি খুব স্পষ্ট।’

তবে এসব নিয়ে তিনি আর মনোযোগ দিচ্ছেন না বলেও জানান। বলেন, ‘ক্যামেরা থেকে যতটা দূরে থাকা যায়, ততটাই ভালো।’

অভিনয়ের পাশাপাশি সংগীত ও পরিচালনাতেও সরব ছিলেন মৌসুমী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন আয়োজনে গাইতেও দেখা গেছে তাকে। গত ২৭ এপ্রিল ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল’-এ তিনি মঞ্চে পারফর্ম করেন।

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌসুমীর। তার প্রথম নায়ক ছিলেন প্রয়াত সালমান শাহ। শুরুর দিকে তাদের জুটিতে একাধিক জনপ্রিয় ছবি মুক্তি পেলেও পরে দুজনেই আলাদা আলাদা কাজ করতে শুরু করেন। মৌসুমীর দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন বহু সুপারহিট সিনেমা, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা।

এদিকে ওমর সানি এখন বেশ ব্যস্ত রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে। অভিনয় থেকে পুরোপুরি দূরে নন জানিয়ে বলেন, ‘অভিনয় থেকে দূরে থাকার কোনো কারণ নেই, আমার চলচ্চিত্রের সঙ্গে এখন সংযোগটা একটু কম। তাই খুব বেশি কাজ দেখা যাচ্ছে না। তবে কাজের প্রস্তাব আসে না তা কিন্তু নয়। আমি কাজ করার অনেক স্কোপ পাই কিন্তু আমার কাজ করা হয় না। কারণ অনেক কাজের প্রস্তাব আসে যা আমার ব্যক্তিত্বের সাথে যায় না।’

তিনি জানান, সামনে একটি নতুন সিনেমায় দেখা যেতে পারে তাকে। সবকিছু ঠিক হলে নিজেই বিস্তারিত জানাবেন।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিয়ে করেন মৌসুমী ও ওমর সানি। তাদের প্রথম সিনেমা ছিল ‘দোলা’, এরপর একসঙ্গে কাজ করেছেন ‘প্রিয় তুমি’, ‘মুক্তির সংগ্রাম’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’ সহ বহু ছবিতে। সর্বশেষ ২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পায় তাদের অভিনীত ‘সোনার চর’ সিনেমা।সূত্রঃ দৈনিক যুগান্তর

দৈনিক বরিশাল ২৪

‘ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম’

শনিবার, মে ৩, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড