মধুর ক্যান্টিনের মেঝেতে ছাত্রদলের নেতারা! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মধুর ক্যান্টিনের মেঝেতে ছাত্রদলের নেতারা! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৩, ২০১৯ ২:২২ অপরাহ্ণ
A- A A+ Print

মধুর ক্যান্টিনের মেঝেতে ছাত্রদলের নেতারা!

৪৮

অনলাইন নিউজ:ছাত্রলীগের নেতাকর্মীরা চেয়ার টেবিল দখল করে রাখায় মধুর ক্যান্টিনের মেঝেতে বসতে বাধ্য হয়েছে ছাত্রদলের নেতাকার্মীরা। ফলে বৃহস্পতিবার সকালে সংগঠনটির নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে আসলে চেয়ার-টেবিল না পেয়ে মেঝেতেই বসে প্রতিবাদ করেন। তাদের অভিযোগ, নতুন কমিটি গঠনের পর মধুর ক্যান্টিনে এসে ছাত্রলীগের সহযোগিতামূলক আচরণ পাননি।

মধুর ক্যান্টিনে সব মিলিয়ে ১০টির মত টেবিল আছে। বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা কেন্দীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে ছাত্রদলের আগেই মধুতে এসে সব টেবিল-চেয়ারে বসে পড়েন। ফলে ছাত্রদলের নেতাকর্মীরা এসে বসার জায়গা না পেয়ে মেঝেতেই বসে পড়েন। এ সময় সেখানে ছাত্রদলের কেন্দীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাদের সাথে যোগ দেন কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন।

পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ইকবাল হোসেন শ্যামল। তিনি বলেন, নতুন নেতৃত্ব নিয়ে মধুর ক্যান্টিনে আসার পর ছাত্রলীগ বারবার আমাদের উপর হামলা করছে। সাংবাদিকসহ আমাদের ৪০ জন নেতাকর্মী আহত হয়েছে। তারা বিভিন্নভাবে আমাদের কটাক্ষ করে। আজ ক্যান্টিনে আসার পর কোন চেয়ার পাইনি। তারা সব সরিয়ে রেখেছে এবং নিজেরা দখল করে বসে আছে। এ সময় শ্যামল ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক চেয়ার খালি পড়ে আছে, কিন্তু আমাদের বসতে দেওয়া হচ্ছে না। সারা বাংলাদেশেই এমন চিত্র।

সাংবাাদিকদের সাথে কথা বলার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা টেবিল চাপড়িয়ে স্লোগান দিতে শুরু করে। এতে কথা বলায় বিঘ্ন ঘটে।

এদিকে, অভিযোগের বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘তাদের অভিযোগ আসলে অভিযোগ করার জন্যই। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এখানে ছাত্রদের সাথে ছাত্রদের সহাবস্থান হবে। ছাত্র সংগঠনের কোন নিয়ম না মানলে আমরা তাদের কীভাবে সহযোগিতা করবো।
ছাত্রদল অরাজকতা সৃষ্টি করতেই ক্যাম্পাসে আসে বলে মন্তব্য করে তিনি বলেন, ছাত্রদল ছাড়াও আরও অনেক সংগঠন মধুর ক্যান্টিনে বসে। তাদের তো কোন অভিযোগ নেই, ছাত্রদলের এত অভিযোগ কেন? তাদের কমিটির উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। সাত দিনের মধ্যে কারণ দর্শানের নোটিশও দেওয়া হয়েছে। তারা সেটা অমান্য করে মধুর ক্যান্টিনে আসছে।

দৈনিক বরিশাল ২৪

মধুর ক্যান্টিনের মেঝেতে ছাত্রদলের নেতারা!

বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০১৯ ২:২২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড