মন্ত্রীর সঙ্গে ছবি তোলা নিয়ে নবীগঞ্জে দুই নেতার বাকবিতন্ডায় উত্তেজনা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মন্ত্রীর সঙ্গে ছবি তোলা নিয়ে নবীগঞ্জে দুই নেতার বাকবিতন্ডায় উত্তেজনা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৪, ২০১৯ ১২:০৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

মন্ত্রীর সঙ্গে ছবি তোলা নিয়ে নবীগঞ্জে দুই নেতার বাকবিতন্ডায় উত্তেজনা

৪৫
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন উদ্বোধনের ফিতা কাটার সময় ছবি তোলা নিয়ে রবিবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি মিলাদ গাজী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
এসময় দলীয় নেতাকর্মীদের উত্তেজনার সৃষ্টি হয়।রবিবার ৩ নভেম্বর সকালে নবীগঞ্জ উপজেলার আশউকান্দি ইউনিয়নের উমরপুর ৫৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন উদ্বোধনে আসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ওই ভবনের উদ্বোধনের জন্য ফিতা কাটতে গেলে মন্ত্রীর সঙ্গে ছবি তোলা নিয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
পরে সাইফুল জাহান চৌধুরী ও এমপি মিলাদ গাজীর সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এ সময় উত্তেজনার সৃষ্টি হলে এমন পরিস্থিতিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি পরিস্থিতি শান্ত করেন।
এ ব্যাপারে আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীরা বলছেন এমপি মিলাদ গাজী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহানের দীর্ঘদিনের গ্রুপিংয়ের চাপা ক্ষোভের বিস্ফোরন ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামীলীগের সিনিয়র এক নেতার সাথে আলাপকালে তিনি জানান, বিগত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী এডভোকেট আলমগীর চৌধুরীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী যুবলীগ থেকে বহিঃস্কৃত নেতা ফজলুল হক চৌধুরী সেলিমের পক্ষে অবস্থান নেন সাইফুল জাহান চৌধুরী।
দলের বিপক্ষে কাজ করার জের ধরে হবিগঞ্জ-১ আসনের এমপি শাহনওয়াজ মিলাদ গাজীর সাথে বিরোধ দেখা দেয় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের সাথে। সেই বিরোধের জের ধরে মিলাদ গাজী এমপি হওয়ার পর থেকে দলীয় ও সরকারী বিভিন্ন অনুষ্টানে বিশৃংখলা ঘটেই চলেছে।
দৈনিক বরিশাল ২৪

মন্ত্রীর সঙ্গে ছবি তোলা নিয়ে নবীগঞ্জে দুই নেতার বাকবিতন্ডায় উত্তেজনা

সোমবার, নভেম্বর ৪, ২০১৯ ১২:০৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল