মিডিয়াকে বিদায়, ধর্মে-কর্মে মশগুল এনি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মিডিয়াকে বিদায়, ধর্মে-কর্মে মশগুল এনি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৫, ২০২০ ১২:০৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

মিডিয়াকে বিদায়, ধর্মে-কর্মে মশগুল এনি

১০৯

অনলাইন নিউজ:দীর্ঘ ২৩ বছর মডেল ও অভিনেত্রী এনি খান মিডিয়ায় কাজ করে যাচ্ছেন। গড়েছেন ক্যারিয়ার। এবার মিডিয়া ছেড়ে ধর্মের দিকে মনোনিবেশ করবেন বলে তিনি গতকাল শনিবার (২০ জুন) গনমাধ্যমকে অভিনয় ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এনি খান গনমাধ্যমকে জানান, ‌‘গত বছর থেকে মিডিয়া ছাড়ার পরিকল্পনা করলেও চলতি বছরের জানুয়ারি মাস থেকে নিজের মধ্যে সিদ্ধান্তটা বেশি করে নাড়া দিতে থাকে। এবার করোনায় সবকিছু বন্ধ হলে পাঁচ ওয়াক্ত নামাজ , নফল নামাজ, কোরআন হাদিস সবই পড়া হয়। এখন আর মিডিয়া টানছে না বলে তিনি এই পেশা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে কাজ শুরু করেছিলেন এনি খান। অনেক বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে এনি খান অভিনীত পাঁচটি সিরিয়াল বিভিন্ন টিভিতে প্রচার হচ্ছে।

তিনি আরও বলেন, ‘প্রতিদিন মৃত্যুর খবর যেভাবে শুনছি, এত মৃত্যুর খবর আগে শুনিনি। এরমধ্যে আমার বাবাকে হারিয়েছি, আরও অনেক কাছের মানুষ চলে যাচ্ছে। আমি একজন মুসলিম। মুসলিম হিসেবে ধর্মীয় বিষয়গুলো যতোই জানার চেষ্টা করছি ততই ধর্ম বিষয়ক জ্ঞান বাড়ছে। দু মিনিট পরে আমি বাঁচবো কিনা সন্দেহ। তাই আখিরাতের জন্য এবার কিছু সঞ্চয় করতে চাই।’

আর কাজে ফিরতে চান না তিনি। বর্তমানে ঢাকাতে নিজেদের বাড়িতে বসবাস করছেন। আগামী বছর বিয়ের পরিকল্পনা করেছেন। মিডিয়া থেকে দূরে সরে এক অন্যরকম নতুন জীবনের স্বপ্ন দেখছেন তিনি।

দৈনিক বরিশাল ২৪

মিডিয়াকে বিদায়, ধর্মে-কর্মে মশগুল এনি

বৃহস্পতিবার, জুন ২৫, ২০২০ ১২:০৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’