মিরসরাইয়ে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মিরসরাইয়ে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১০, ২০২১ ৭:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

মিরসরাইয়ে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

৩৬

আকতার হোসেন, মিরসরাই থেকেঃমিরসরাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে বৃহস্পতিবার (১০জুন) প্রথম পর্যায়ে ৫০টি দৃষ্টিনন্দন মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এসময় মিরসরাইয়ে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
এসময় মিরসরাইয়ের সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
দেশে ইসলামের প্রচার, প্রসার ও উন্নয়নে জেলা, উপজেলায় মোট ৫৬০টি এ ধরণের মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।
সূত্রমতে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের অবকাঠামোয় ইসলামি ফাউন্ডেশনের বাস্তবায়নে ইসলামের ভ্রাতৃত্ব ও মূল্যবোধের প্রচার, উগ্রবাদের বিরুদ্ধে ইসলামের প্রকৃত মর্মবাণী সাধারণ মানুষের কাছে পৌঁছাতেই এসব প্রকল্প হাতে নেয়া হয়।
মিরসরাই উপজেলা সম্প্রসারিত ভবনের পাশে নির্মিত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রটি বি-ক্যাটাগরি হিসেবে ৪০ শতাংশ জমির উপর নির্মিত হয়েছে। তৃতীয়তলা ভিত্তি বিশিষ্ট তৃতীয়তলা মডেল মসজিদ (টাইপ-বি) প্রতি ফ্লোরের আয়তন ১ হাজার ৬৮০ দশমিক ১৪ বর্গমিটার।
ভবনের মোট আয়তন ২৯,৬০০ বর্গফুট। বাস্তবায়ন ব্যয় ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। মিরসরাই উপজেলা মডেল মসজিদে একসঙ্গে ৯শত মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।
মসজিদের নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জাকির হোসেন-মহসিন-জব্বারিয়া (জেভি) এর সাইড ইঞ্জিনিয়ার ওমর ফারুক জানান, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী ও পুরুষের আলাদা ওযু ও নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, কোরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, ইসলামী সংস্কৃতি কেন্দ্র রয়েছে। এছাড়া ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা এবং গাড়ি পার্কিং সুবিধা রাখা হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

মিরসরাইয়ে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

বৃহস্পতিবার, জুন ১০, ২০২১ ৭:৫৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে