মেহেন্দিগঞ্জের সাবেক ওয়ার্ড কাউন্সিলরের মৃত্যুতে উপজেলা প্রশাসনের শোক
নিজস্ব প্রতিবেদক: মেহেন্দিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শ্রী রিপন দেবনাথ বৃহস্পতিবার ১২ নভেম্বর বিকেল ৫ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেছেন। সদা হাস্যোজ্জ্বল, মিশুক ও কর্মচঞ্চল এই তরুণের অকাল মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রশাসন।
মেহেন্দিগঞ্জ গভীরভাবে শোকাহত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আমরা তাঁর বিদায়ী আত্মার শান্তি কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।












