মেহেন্দিগঞ্জে বৃদ্ধ শিক্ষককে লাঞ্চিত করায় অপরাধীদের বিরুদ্ধে মামলা
মো: শহিদুল ইসলাম: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বৃদ্ধ মাদ্রাসাশিক্ষককে প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে দড়িচর খাজুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসনের মিডিয়া সেল।
সূত্রে জানায়, উপজেলার উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ এনে মাদ্রাসার অফিস সহকারী এক বৃদ্ধকে প্রকাশ্যে লাঞ্চিত করা হয়। আর এতে ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মোস্তফা রাঢ়ী ও তার কয়েকজন সহযোগী ভুমিকা রাখেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুসে ওঠে স্থানীয় সচেতনমহল।
দাবী ওঠে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্থি প্রদানের। ফলে ওই রাতেই পুলিশ একজনকে আটক করেছে বলে জানাযায়। প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে দৈনিক বরিশাল২৪.কম-কে বলেন, কেউই আইনের উর্ধে নয়। মেহেন্দিগঞ্জে কোন সন্ত্রাসী কার্যক্রম সহ্য করা হবে না। অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে। তবে কাউকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহবান জানান উপজেলা নির্বািহী অফিসার পিজুস চন্দ্র দে।












