মেহেন্দিগঞ্জে মোবাইল কোর্টের জরিমানা
নিজস্ব প্রতিবেদকঃ পণ্যের মূল্য তালিকা না থাকা, ক্রয় বিক্রয়ে সামজিক দূরত্ব না মানায় বরিশালের মেহেন্দিগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে অর্থ জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে নির্দেশনায় আজ (১৮ মে) সকালে উপজেলার হাজীরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ২ মুদি দোকানীকে সর্বমোট ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় মেহেন্দিগঞ্জ থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।












