মৌসুমীর মিছিল, মিশার সংবাদ সম্মেলন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মৌসুমীর মিছিল, মিশার সংবাদ সম্মেলন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২২, ২০১৯ ১:১০ অপরাহ্ণ
A- A A+ Print

মৌসুমীর মিছিল, মিশার সংবাদ সম্মেলন

১০৫

বিনোদন নিউজ:বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিএফডিসিতে মিছিল করেছেন চিত্রনায়িকা মৌসুমী। এ ছাড়া একই সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন অভিনেতা মিশা সওদাগর ও জায়েদ খান।

বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিল করেছেন স্বতন্ত্র সভাপতি প্রার্থী মৌসুমী। এ সময় পাল্টা মিছিল করে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল। এর পর জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে মৌসুমীর বিরুদ্ধে এফডিসিতে বহিরাগত প্রবেশ করতে দেয়ার অভিযোগ আনা হয়।

আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। গত ২৪ মে সমিতির দুই বছরের মেয়াদ শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্র ৮ অনুচ্ছেদের (চ) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিন অর্থাৎ তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সংবাদ সম্মেলনে জায়েদ খান বলেন, বিএফডিসি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। কিন্তু আমরা জেনেছি, কিছু দিন আগে (১৪ অক্টোবর) স্বতন্ত্র প্রার্থী তেজগাঁও এলাকার রাজনৈতিক নেত্রী ও তার কর্মীদের এফডিসিতে ঢুকতে দিয়েছেন।

মিশা সওদাগর বলেন, ‘সেদিন মৌসুমীর সঙ্গে ড্যানিরাজের যা হয়েছে তার জন্য ড্যানি ক্ষমা চেয়েছেন। অন্যদিকে মৌসুমীর কাছে যারা এসেছিলেন তারা বহিরাগত।’

গত ১৪ অক্টোবর তেজগাঁও এলাকার এক আওয়ামী লীগ নেত্রী ও তার সমর্থকরা বিএফডিসিতে এসে মৌসুমীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তখন খল অভিনেতা ড্যানিরাজ মৌসুমীর সঙ্গে দুর্ব্যবহার করে অতিথিদের বের করে দিতে যান। এর পর এটা নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দৈনিক বরিশাল ২৪

মৌসুমীর মিছিল, মিশার সংবাদ সম্মেলন

মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৯ ১:১০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’