রংপুর সদর আসনের উপনির্বাচনে ভাইয়ের প্রতিদ্বন্দ্বি ভাই - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রংপুর সদর আসনের উপনির্বাচনে ভাইয়ের প্রতিদ্বন্দ্বি ভাই - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২২, ২০১৯ ১:১৪ অপরাহ্ণ
A- A A+ Print

রংপুর সদর আসনের উপনির্বাচনে ভাইয়ের প্রতিদ্বন্দ্বি ভাই

৪১

অনলাইন নিউজ: রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচন প্রয়াত জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন ‍মুহম্মদ এরশাদের পরিবারের দুই সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনে দলীয় প্রার্থী হয়েছেন এরশাদের ছেলে শাদ এরশাদ, অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এরশাদের ভাতিজা আসিফ শাহারিয়ার।

তাই এ নির্বাচন এরশাদ পরিবারের দুই সদস্যের লড়াইয়ে জমে উঠেছে। দুই চাচাতো ভাই ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, দোয়া আর ভোট চাইছেন।

আসনটি দীর্ঘ ২৫ বছর দখলে ছিল এরশাদের। তাই এটি ধরে রাখতে মরিয়া জাতীয় পার্টি। সে কারণেই প্রার্থিতা দেওয়া হয়েছে এরশাদপুত্র শাদকে। কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছেন এরশাদের প্রয়াত ছোট ভাই মোজাম্মেল হক লালুর ছেলে আসিফ শাহারিয়ায়।

তিনি ভোটারদের কাছে বলছেন, শাদ বহিরাগত। তিনি কোনও দিন রংপুরে আসেননি। এমনকি এরশাদও কখনোই তাকে সঙ্গে নিয়ে রংপুরে আসেননি। তিনি জাতীয় পার্টির কেউ নন। ভোট শেষে আবারও বিদেশে চলে যাবেন। তাই শাদকে ভোট না দিতে বলছেন তিনি।

এ ব্যাপারে আসিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি রংপুরে স্বপরিবারে থাকেন। তাদের পৈত্রিক বাড়ি স্কাইভিউতে।

নগরবাসীসহ সাধারণ মানুষের সঙ্গে তার রয়েছে নিবিড় সম্পর্ক। জনগণ শাদকে চেনে না। সে যে জাতীয় পার্টির প্রার্থী সেটা জনগণ বিশ্বাস করতে চায় না। শাদকে বহিরাগত আখ্যায়িত করে তিনি জানান, জনগণ তাকে আগে কখনও দেখেনি।

তাকে জাতীয় পার্টির প্রার্থী বলে মনে করে না ভোটাররা। তাই বিপুল ভোটে তিনি বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। লাঙ্গল প্রতীকের মর্যাদা নষ্ট হয়েছে একজন বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দিয়ে। সে কারণে ভোটাররা এরশাদ পরিবারের সন্তান হিসেবে মোটরগাড়িতেই ভোট দেবে।’

অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থী শাদ এরশাদ জানান, আসিফ তার ভাই। তিনি নির্বাচন করতেই পারেন। এ বিষয়ে তার বলার কিছু নেই। শুধু বড় ভাই আসিফ নয়, সব প্রার্থীকেই তিনি প্রতিদ্বন্দ্বী মনে করেন। এ ব্যাপারে আর কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে, রংপুর মহানগর জাপা সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ মহানগর জাপার অধিকাংশ নেতাকর্মী এখন পর্যন্ত শাদের নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন না। সিটি মেয়র মোস্তফা অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন, শাদকে মনোনয়ন দিলে তিনি তার পক্ষে কাজ করবেন না।

তিনি আগের সিদ্ধান্তেই অনড় আছেন কিনা জানতে তার সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।

দৈনিক বরিশাল ২৪

রংপুর সদর আসনের উপনির্বাচনে ভাইয়ের প্রতিদ্বন্দ্বি ভাই

রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৯ ১:১৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড