শাদ এরশাদের পোস্টার থেকে তিন নেতার ছবি সরানোর নির্দেশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শাদ এরশাদের পোস্টার থেকে তিন নেতার ছবি সরানোর নির্দেশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৪, ২০১৯ ৪:৪১ অপরাহ্ণ
A- A A+ Print

শাদ এরশাদের পোস্টার থেকে তিন নেতার ছবি সরানোর নির্দেশ

৩৮

অনলাইন নিউজ:রংপুর সদর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী শাদ এরশাদের নির্বাচনি পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত জাপা চেয়ারম্যান এরশাদসহ তিন নেতার ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সব পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন রিটার্নিং অফিসার।

পাশাপাশি প্রচারণার সময় মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে শোডাউন না করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিএম শাহাতাব উদ্দিন নির্দেশনা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহারিয়ার অভিযোগ করেন, জাতীয় পার্টির প্রার্থী শাদ এরশাদ নির্বাচনি পোস্টারে জাপার প্রয়াত চেয়ারম্যান এরশাদের ছবি ব্যবহার করেছেন, যা আচরণবিধির লঙ্ঘন।

অপরদিকে জনসংযোগের সময় শাদ এরশাদ মোটরসাইকেলের বিশাল বহর ও গাড়ির শোভাযাত্রা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে বিএনপি প্রার্থী রিটা রহমান একই ধরনের অভিযোগ করেছেন। তিনি রবিববার নগরীর গ্রান্ড হোটেল মোড় এলাকায় জনসংযোগ করার সময় গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন, তাকে নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে।

অথচ জাতীয় পার্টির প্রার্থী শাদ এরশাদ তার নির্বাচনি পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাপার প্রয়াত চেয়ারম্যান এইচএম এরশাদ, জাপার কো-চেয়ারম্যান রওশন এরশাদ, জাপা চেয়ারম্যান জিএম কাদের ও জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গার ছবির সঙ্গে তার ছবি লাগিয়ে পোস্টার বানিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন।

একইসঙ্গে মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে জনসংযোগ করছেন। অথচ তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

পরে বিএনপি প্রার্থী রিটা রহমান আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জানান।

দৈনিক বরিশাল ২৪

শাদ এরশাদের পোস্টার থেকে তিন নেতার ছবি সরানোর নির্দেশ

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৯ ৪:৪১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড