শুভ জন্মদিন রশিদ খান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শুভ জন্মদিন রশিদ খান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২০, ২০১৯ ১১:২৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

শুভ জন্মদিন রশিদ খান

৪১

অনলাইন নিউজ : তার বয়স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশাই চলে নানান রকমের হাসি-তামাশা। কেউই যেনো বিশ্বাস করতে চান না এখনও এতো অল্প বয়স আফগানিস্তানের তিন ফরম্যাটের ক্রিকেটের অধিনায়ক রশিদ খানের। তবে এসব নিয়ে থোরাই কেয়ার করেন জাদুকরী এ লেগস্পিনার।

বেশ কয়েকবার ভিন্ন ভিন্ন সাক্ষাৎকারে রশিদ সাফ জানিয়েছেন বয়স সম্পর্কে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই তার। এর চেয়ে বরং ক্রিকেট মাঠে নিজের কাজটা ঠিকঠাক করার দিকেই বেশি মনোযোগ তার। তাই হয়তো আজ (শুক্রবার) নিজের ২১তম জন্মদিনেও রশিদের পূর্ণ ধ্যানজ্ঞান থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলার দিকেই।

নিজের ডানহাতের কবজির ঘূর্ণি জাদুতে এরই মধ্যে পুরো ক্রিকেট বিশ্বকে রশিদ খান পার করে ফেলেছেন জীবনের ২১টি বসন্ত। আজ তিনি পা দিলেন ২২তম বছরে। নিজের ২০তম জন্মদিনের মতো এবারের জন্মদিনেও মাঠে নামার সুযোগ থাকছে তার সামনে।

গতবছর রশিদ খানের ২০তম জন্মদিনের সময় চলছিলো এশিয়া কাপ। যেখানে ঠিক ২০ সেপ্টেম্বর তারিখে আফগানিস্তানের ম্যাচ ছিলো বাংলাদেশের বিপক্ষে। সে ম্যাচে প্রায় একা হাতেই বাংলাদেশকে নাকানি চুবানি খাইয়েছিলেন রশিদ। আগে ব্যাট করে ৩২ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে পাইয়ে দিয়েছিলেন ২৫৫ রানের লড়াকু সংগ্রহ। পরে ৯ ওভারে মাত্র ১৩ রান খরচায় ২ উইকেট সংগ্রহ বাংলাদেশকে হারিয়ে দিয়েছিলেন ১৩৬ রানের বড় ব্যবধানে।

এবারও নিজের জন্মদিনে মাঠেই থাকবেন রশিদ। তবে এবার প্রতিপক্ষ বাংলাদেশ না হলেও, তিনি খেলতে নামবেন বাংলাদেশের মাটিতেই। যেখানে তার সামনে থাকবে চলমান ত্রিদেশীয় সিরিজে ধুঁকতে থাকা জিম্বাবুয়ে। এ দলটির বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ২৮ রানে জিতেছিল আফগানরা, রশিদের শিকার ছিলো ২ উইকেট। আর আজ নিজের জন্মদিনে নিশ্চয়ই ছাড়িয়ে যেতে চাইবেন গত ম্যাচের পারফরম্যান্সকেও।

১৯৯৮ সালের ২০ সেপ্টেম্বর তারিখে আফগানিস্তানের নাঙ্গারহারে জন্ম নিয়েছেন রশিদ খান। আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলার শুরু হয়েছে ২০১৫ সালে। এখনও পর্যন্ত খেলেছেন ৩ টেস্ট, ৬৮ ওয়ানডে ও ৪০ টি-টোয়েন্টি। তিন ফরম্যাটের ক্রিকেটে তার উইকেটসংখ্যা যথাক্রমে ২০, ১৩১ ও ৭৯টি।

দৈনিক বরিশাল ২৪

শুভ জন্মদিন রশিদ খান

শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০১৯ ১১:২৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল