সব ঝুঁকি এড়িয়ে দ্বায়িত্ব পালনে অটল বরিশাল মেট্রোপলিটন পুলিশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সব ঝুঁকি এড়িয়ে দ্বায়িত্ব পালনে অটল বরিশাল মেট্রোপলিটন পুলিশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২৫, ২০২০ ১২:৪৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

সব ঝুঁকি এড়িয়ে দ্বায়িত্ব পালনে অটল বরিশাল মেট্রোপলিটন পুলিশ

৪৩

অনলাইন নিউজঃ সারাদেশে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত পুলিশের ২৩৪ সদস্য করোনায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোনো সদস্য আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তারপরও ঝুঁকি নিয়েই দিনরাত কাজ করে যাচ্ছেন বিএমপি সদস্যরা। এতো কাজের মধ্যেও সব ঝকি এড়িয়ে নিজেদের দ্বায়িত্ব পালনে অটল বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

জনগণের সামাজিক দূরত্ব ও ঘরে থাকা নিশ্চিত করতে বরিশাল নগরীর সর্বত্র নিয়মিত টহল দিচ্ছেন মেট্রোপলিটন পুলিশ সদস্যরা। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের জানাজা ও দাফনের ব্যবস্থাও করছেন তারা। পাশাপাশি করোনা শনাক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া, কোয়ারেন্টাইন নিশ্চিত করা, শ্রমজীবী মানুষকে সহায়তা, রাস্তায় জীবাণুনাশক ছিটানোসহ করোনা প্রতিরোধে যে মহাযজ্ঞ তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন তারা।

এসব কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হতে পারেন জেনেও সাধারণ মানুষের সুরক্ষায় জীবনের ঝুঁকি নিচ্ছেন তারা। এ অবস্থায় করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের (বিএমপি) সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের উদ্যোগে পুলিশ সদস্যদের সুরক্ষার জন্য পুলিশ সদস্যদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, গ্লোভস, মাস্কসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি পুলিশ সদস্যদের নিরাপদ রাখতে পুলিশ লাইন্সে জীবাণুনাশক স্প্রে কক্ষ স্থাপন করা হয়েছে।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, জনগণের সেবায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুই হাজার সদস্য নিয়োজিত রয়েছেন। তারা সরাসরি মাঠে থেকে করোনার বিস্তার রোধে কাজ করছেন। সারা দেশে অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেও বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মনোবল অটুট রয়েছে বলে জানান তিনি। তথ্যসূত্রঃ জাগোনিউজ।

দৈনিক বরিশাল ২৪

সব ঝুঁকি এড়িয়ে দ্বায়িত্ব পালনে অটল বরিশাল মেট্রোপলিটন পুলিশ

শনিবার, এপ্রিল ২৫, ২০২০ ১২:৪৭ পূর্বাহ্ণ | আপডেটঃ এপ্রিল ২৫, ২০২০ ২:০৩ পূর্বাহ্ণ
৪৩

অনলাইন নিউজঃ সারাদেশে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত পুলিশের ২৩৪ সদস্য করোনায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোনো সদস্য আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তারপরও ঝুঁকি নিয়েই দিনরাত কাজ করে যাচ্ছেন বিএমপি সদস্যরা। এতো কাজের মধ্যেও সব ঝকি এড়িয়ে নিজেদের দ্বায়িত্ব পালনে অটল বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

জনগণের সামাজিক দূরত্ব ও ঘরে থাকা নিশ্চিত করতে বরিশাল নগরীর সর্বত্র নিয়মিত টহল দিচ্ছেন মেট্রোপলিটন পুলিশ সদস্যরা। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের জানাজা ও দাফনের ব্যবস্থাও করছেন তারা। পাশাপাশি করোনা শনাক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া, কোয়ারেন্টাইন নিশ্চিত করা, শ্রমজীবী মানুষকে সহায়তা, রাস্তায় জীবাণুনাশক ছিটানোসহ করোনা প্রতিরোধে যে মহাযজ্ঞ তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন তারা।

এসব কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হতে পারেন জেনেও সাধারণ মানুষের সুরক্ষায় জীবনের ঝুঁকি নিচ্ছেন তারা। এ অবস্থায় করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের (বিএমপি) সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের উদ্যোগে পুলিশ সদস্যদের সুরক্ষার জন্য পুলিশ সদস্যদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, গ্লোভস, মাস্কসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি পুলিশ সদস্যদের নিরাপদ রাখতে পুলিশ লাইন্সে জীবাণুনাশক স্প্রে কক্ষ স্থাপন করা হয়েছে।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, জনগণের সেবায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুই হাজার সদস্য নিয়োজিত রয়েছেন। তারা সরাসরি মাঠে থেকে করোনার বিস্তার রোধে কাজ করছেন। সারা দেশে অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেও বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মনোবল অটুট রয়েছে বলে জানান তিনি। তথ্যসূত্রঃ জাগোনিউজ।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল