সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থা উন্নতির দিকে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থা উন্নতির দিকে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০১, ২০১৯ ৪:২৫ অপরাহ্ণ
A- A A+ Print

সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থা উন্নতির দিকে

৪২

অনলাইন নিউজঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

দুই সপ্তাহ আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে খোকাকে নিউইয়র্কের ম্যানহাটনের বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালের চিকিৎসকদের অধীনে গত ৫ বছর ধরে সাদেক হোসেন খোকা ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় সাদেক হোসেন খোকার রাজনৈতিক সহকর্মী ও সাংবাদিক সিদ্দিকুর রহমান মান্না জানিয়েছেন, দীর্ঘদিন ওষুধ সেবনের কারণে সাদেক হোসেন খোকার মুখে ঘা দেখা দিয়েছিল। একইসঙ্গে বেড়েছিল তার শ্বাসকষ্ট ও কাশি। এ অবস্থায় বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।

মান্না আরো জানান, সাদেক হোসেন খোকার ক্যান্সারের নিয়মিত চিকিৎসা চলছে। তবে দীর্ঘদিন বিদেশের মাটিতে থাকায় তিনি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন।

সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার অবনতির খবরে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও প্রতিদিন অসংখ্য শুভাকাক্সক্ষী হাসপাতালে তার খোঁজখবর নিয়েছেন। বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এজন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ করে, সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপির বৈদেশিকবিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে সাদেক হোসেন খোকার সুস্থতা কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ সালাম, বিএনপির সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, রাজধানীর বনানী সুপার মার্কেটের কার পার্কিংয়ের ইজারা দুর্নীতির মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ ৪ জনের ১০ বছর বিনাশ্রম কারাদন্ড হয়। গত বছরের ২৮ নভেম্বর ঢাকা বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার অনেক আগে ২০১৪ সাল থেকে চিকিৎসার জন্য সাদেক হোসেন খোকা সপরিবারে নিউইয়র্কে অবস্থান করছেন। প্রথম দিকে যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেও অসুস্থতার কারণে রাজনীতি থেকে দূরে রয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক।

দৈনিক বরিশাল ২৪

সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থা উন্নতির দিকে

শুক্রবার, নভেম্বর ১, ২০১৯ ৪:২৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড