সাফল্যে গাঁথা কাশিপুরের লাখুটিয়ার পি.আর.সি ইনষ্টিটিউশন
সোহেল আহমেদ: আবারও সাফল্যের দৌড়ে এগিয়ে ঐতিহ্যবাহী পি.আর.সি ইনষ্টিটিউশন। দক্ষিনবঙ্গের অন্যতম এ শিক্ষাপ্রতিষ্টানটি বরিশালের ২ নং কাশিপুর ইউনিয়নের বরিশাল-বাবুগঞ্জ রুটের লাখুটিয়ায় অবস্থিত। চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১২৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ৬ টি এ প্লাস সহ ১০৪ জন ভালো পয়েন্ট পেয়ে পাশ করেছে। এর আগে ২০১৪ সালেও ২৫ টি এ প্লাস সহ মোট পাশে স্কুলটি এগিয়ে ছিলো।
পি.আর.সি স্কুলের সাফল্যের ধারা অব্যহত থাকার প্রসঙ্গে জানতে চাইলে প্রতিষ্টানের সিনিয়র ইংরেজি শিক্ষক আবু আহমেদ আল মামুন দৈনিক বরিশাল২৪.কম-কে বলেন, আমাদের প্রতিষ্টান প্রধান রফিকুল ইসলামের নির্দেশনায় একটা প্রত্যাশিত ফলাফলের জন্য নিরলশভাবে কাজ করি। তিনি বলেন, এবছর ভালো ফলাফলের জন্য আমাদের সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র রায়ের যথেষ্ট পরিশ্রম করেছেন।
তার সঠিক দিক নির্দে শনাগুলো আমার সহকর্মী এবিএম মুসা স্যার, মোঃ জসিম উদ্দিন স্যার,বাবু সন্তোষ চন্দ্র স্যার, মোসাঃ নাছিমা আপা, বশির উদ্দিন স্যারসহ সবাই মিলে সেমন্ময় করে কাজ করি। পরীক্ষার পূর্বে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পড়াশুনার তদারকি করি। আর এ সবই সম্ভব হয়েছে সহকারী প্রধান শিক্ষক লিটন কৃষ্ণ রায় স্যারের অসামন্য প্রচেষ্টার ফলে।
এদিকে বিদ্যালয়টি সফলতায় খুশি কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম হাওলাদার। তিনি প্রতিষ্টানে কর্মরত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়াও নিজের বিদ্যাপিঠ পি.আর.সি স্কুলের সফলতায় শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকদের ধন্যবাদ জানিয়েছেন তুরণ সমাজসেবক শ্রি গোপাল চন্দ্র শীল, আবদুল লতিফ, চৌধুরী লোকমান হোসেন, মামুন ডিলার, জহিরুল ইসলাম সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী মো: গিয়াস উদ্দিন, মেহদেী হাসান, রাহাত করিম, সালমান চৌধুরী, মো: হান্নান, আলী হায়দার, সাংবাদিক সোহেল আহমেদ সহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।












