স্ত্রীর ভালোবাসার জন্য সিলেট থেকে হাতি কিনে দিলেন স্বামী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪স্ত্রীর ভালোবাসার জন্য সিলেট থেকে হাতি কিনে দিলেন স্বামী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৪, ২০২০ ২:১০ পূর্বাহ্ণ
A- A A+ Print

স্ত্রীর ভালোবাসার জন্য সিলেট থেকে হাতি কিনে দিলেন স্বামী

১০১
মোঃইবাদুর রহমান জাকির সিলেট প্রতিনিধিঃ  অভাবের সংসার কোন ভাবে চলছে। এরমধ্যে স্ত্রী বায়না করলেন স্বামীর কাছে। স্বামী তার নিজের অংশের জমি বিক্রি করে স্ত্রীকে দিলেন হাতি উপহার। তা আবার লালমনিরহাট থেকে এসে সিলেটের মৌলভীবাজার থেকে হাতি কিনে নিয়ে গেলেন প্রিয়তমা স্ত্রীর জন্য।
জানা যায়, দৈব নির্দেশ পান লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রথিধর দেউতি গ্রামের দুলাল চন্দ্রের স্ত্রী তুলসী রানী দাসী। আর এই দৈব নির্দেশ পেয়ে স্বামীর কাছে বায়না করেন হাতি ক্রয় করে দেয়ার। আর স্ত্রীর বায়না পূরণ করে তাকে খুশি রাখতে স্বামী দুলাল চন্দ্র সাড়ে ১৬ লাখ টাকায় সিলেটের মৌলভীবাজার থেকে এনে দেন একটি হাতি। এ খবর ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে মানুষ হাতিটি দেখতে ভিড় করছেন দুলাল তুলসী দম্পতির বাড়িতে। এ সময় হাতিকে দেখার জন্য রাস্তার পাশে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। হাতির সঙ্গে সেলফি তুলতে ভিড় করেন অনেকে।
দুলাল চন্দ্র রায় একই গ্রামের মৃত বরেন্দ্র নাথের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। সোমবার সন্ধ্যায় রথিধর দেউতি গ্রামে গিয়ে এ চিত্র দেখা গেছে।
এলাকাবাসী জানান, দুলাল চন্দ্রের স্ত্রী তুলসী রানী দাসী প্রাণী সংরক্ষণ ও যত্নবান হতে দৈব নির্দেশ (স্বপ্নে আদিষ্ট) পান। ওই দৈব নির্দেশ পালনে কয়েক বছর আগে স্বামীর কাছে প্রথমে একটি ঘোড়া, রাজহাঁস ও ছাগল কিনে তাদের পরিচর্যা করেন তুলসী রানী।
এক মাস আগে হাতি কিনে যত্ন নেয়ার জন্য আবারও দৈব নির্দেশ পান। এ নির্দেশনা পেয়ে তিনি পুনরায় স্বামী দুলালের কাছে হাতি কিনে দেয়ার বায়না ধরেন। কৃষক দুলাল পড়েন চিন্তায়, কিন্তু স্ত্রীকে খুশি রাখতে নিজের ১১ বিঘা জমির মধ্যে দুই বিঘা বিক্রি করে দেন।
ওই টাকা দিয়ে সিলেটের মৌলভীবাজার থেকে প্রায় ১৬ লাখ টাকা দিয়ে একটি হাতি কিনে স্ত্রীকে দেন। সঙ্গে এনেছেন হাতিকে দেখভালের জন্য ইব্রাহীম মিয়া নামে এক মাহুতকে। তাকে প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতন দেয়া হবে। ওই গ্রামের ববিতা জানান, স্ত্রীর বায়না পূরণ করে খুশি রাখতে স্বামী দুলাল চন্দ্র সব কিছু করেন। অবশেষে জমি বিক্রি করে স্ত্রীর কথামতো হাতি কিনে এনেছেন তিনি। সত্যি অবাক হওয়ার মতো ঘটনা।
তুলসী রানী জানান, প্রায় এক মাস আগে স্বপ্নে দেবতা মহাদেব ও বিশ্বকর্মা তাকে নির্দেশ দিয়েছেন একটি হাতি ক্রয় করে তার যত্ন নিতে। তাই স্বামীর কাছে একটি হাতি ক্রয় করে দেয়ার বায়না করেন তিনি। এর পর স্বামী তাকে একটি হাতি ক্রয় করে দিয়েছেন। দেবতা যতদিন বাড়িতে হাতি রাখতে বলবেন, ততদিনই হাতি বাড়িতে থাকবে বলেও জানান তিনি।
এ বিষয়ে স্বামী দুলাল চন্দ্র রায় জানান, স্ত্রী স্বপ্নে দেখেছেন দেবতা হাতি ক্রয় করে যত্ন নিতে বলেছেন। তাই স্ত্রীর সেই স্বপ্ন পূরণে জমি বিক্রি করে সাড়ে ১৬ লাখ টাকায় হাতি ক্রয় করেছেন। মূলত স্ত্রীকে খুশি করতেই এই হাতি ক্রয় করেছেন তিনি।
দৈনিক বরিশাল ২৪

স্ত্রীর ভালোবাসার জন্য সিলেট থেকে হাতি কিনে দিলেন স্বামী

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২০ ২:১০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’