স্বাস্থ্যবিধি মেনেই চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় শোক দিবস পালন
নিজস্ব প্রতিনিধিঃ সরকারের নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনেই বাবুগঞ্জ উপজেলার স্বনামধ্যন্য শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদপাশা হাইস্কুল ও কলেজে ঐতিহাসিক ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী’ ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কলেজ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
চাঁদপাশা হাইস্কুল ও কলেজ এর অধ্যক্ষ তাহমিনা আকতার প্রতিবেদককে জানান, বঙ্গবন্ধুর স্মৃতিচারন করে বক্তব্য প্রদান করেন সহকারি প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, সহকারি শিক্ষক মো: মিজানুর রহমান, মো: মনিরুল ইসলাম, মো: মনিরুজ্জামান, মো: জাকির হোসেন প্রমূখ। এছাড়াও প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য মো: আতিকুল ইসলাম সহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে দোয় মোনাজাত পরিচালনা করা হয়।












