হজমের সমস্যা কমাতে উপকারী যেসব ফল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪হজমের সমস্যা কমাতে উপকারী যেসব ফল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৭, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
A- A A+ Print

হজমের সমস্যা কমাতে উপকারী যেসব ফল

১৮৫২
অনলাইন ডেস্ক: খাওয়াদাওয়ায় অনিয়ম হলেই পেট ভার, অস্বস্তি বা হজমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে প্রচণ্ড গরমে এ ধরনের সমস্যা আরো বেড়ে যায়। একসঙ্গে বেশি বা ভারী খাবার খেলেও হজমে গোলমাল হতে পারে। তবে সমস্যা যদি খুব বেশি বেড়ে যায়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আর যদি মনে হয় সাধারণ হজমের সমস্যা, তাহলে কয়েক দিন খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে দেখতে পারেন। তেল-মসলা কম, হালকা ও সেদ্ধ খাবার এবং পরিমিত খাবার অনেক সময়ই উপকার দেয়। পাশাপাশি খাদ্যতালিকায় কিছু ফল রাখলে হজম ভালো হয়, কারণ এগুলোতে থাকা ফাইবার ও প্রাকৃতিক এনজাইম পেটের সমস্যা কমাতে সাহায্য করে। চলুন, জেনে নিই কোন কোন ফল উপকারী হতে পারে।
আনারস:
আনারসে থাকে ব্রোমেলিন নামের একটি এনজাইম, যা প্রোটিন হজমে সহায়তা করে। সাধারণত প্রোটিন জাতীয় খাবার হজম হতে সময় নেয়, তাই খাবারের পর অল্প আনারস খেলে হজম সহজ হয়। এ ছাড়া ব্রোমেলিনে প্রদাহনাশক গুণও রয়েছে, যা অন্ত্রের অস্বস্তি কমাতে সাহায্য করে।

কিউই:
কিউই ফলে অ্যাক্টিনিডিন নামের এনজাইম থাকে, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে।

এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। এ ছাড়া কিউইতে থাকা প্রিবায়োটিক উপাদান অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়, ফলে হজম প্রক্রিয়া আরো উন্নত হয়। 

পেঁপে:
পেঁপেতে রয়েছে প্যাপেইন নামের এনজাইম, যা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। এর সঙ্গে থাকা ফাইবার পেট পরিষ্কার রাখতে সহায়ক। নিয়মিত অল্প পেঁপে খেলে হজমের সমস্যা ও পেট ফাঁপা কমে এবং শরীরও ভালো থাকে।

সূত্র : আনন্দবাজার

দৈনিক বরিশাল ২৪

হজমের সমস্যা কমাতে উপকারী যেসব ফল

শুক্রবার, মার্চ ২৭, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড