প্রথমবারের মতো উপস্থাপনায় পপি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪প্রথমবারের মতো উপস্থাপনায় পপি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৫, ২০১৯ ৩:২২ পূর্বাহ্ণ
A- A A+ Print

প্রথমবারের মতো উপস্থাপনায় পপি

৩৫

বিনোদন নিউজ: প্রথমবারের মতো উপস্থাপনা করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি। আসন্ন ঈদ উল আযহায় বিটিভির বিশেষ অনুষ্ঠান আনন্দমেলা যৌথভাবে উপস্থাপনা করেছেন তিনি এবং চিত্রনায়ক ফেরদৌস। উপস্থাপনার পাশাপাশি দুজনেই দুটি গানের সঙ্গে পারফর্ম করেছেন। পপি নেচেছেন তার অভিনীত ‘রানী কুঠির বাকি ইতিহাস’ছবির ‘আমার মাঝে নেই এখন আমি’ গানের সঙ্গে। আর ফেরদৌস পারফর্ম করেছেন তার অভিনীত ‘হঠাৎ বৃষ্টি’ ছবির ‘সোনালি প্রান্তরে’ গানটির সঙ্গে।

একই অনুষ্ঠানে একটি গুজরাতি গানের সঙ্গে প্রায় ১৫ বছর পর বিটিভির ঈদ আনন্দমেলায় নৃত্য পরিবেশন করলেন অভিনেত্রী তারিন। তিনটি গানেরই কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

তারিন বলেন, ‘প্রায় ১৫ বছর পর পারফর্ম করলাম। খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে বিটিভির সেট ডিজাইন, অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি প্রযুক্তিগত উন্নতি দেখে। আমার বিশ্বাস বিটিভির এই পরিবর্তন অন্য শিল্পীদেরও মুগ্ধ করবে, সবাই আবার বিটিভিমুখি হবেন। এ জন্য আমি বিটিভি মহাপরিচালককে ধন্যবাদ জানাই, আর আনন্দমেলার সার্বিক ডিজাইনের জন্য প্রযোজকের প্রশংসা না করে পারছি না।’

উপস্থাপনা প্রসঙ্গে পপি বলেন, ‘প্রথমবারের মতো উপস্থাপনা করলাম। প্রথমটায় একটু ভয় ভয় করলেও পরে দারুণ মানিয়ে নিয়েছি আমি আর ফেরদৌস। পুরো অনুষ্ঠানটি আমরা বেশ উপভোগ করেছি। আমার বিশ্বাস দর্শকরাও এবারের ঈদ আনন্দমেলা দারুণ উপভোগ করবেন।’

ফেরদৌস বলেন, ‘আনন্দমেলার উপস্থাপনা আগেও করেছি। পরফর্মেন্সও করেছি। প্রতিবার চেষ্টা করেছি ভিন্নধর্মী পরফর্মেন্স করার। এবারও সেই চেষ্টা অব্যাহত ছিল। পপির সঙ্গে উপস্থাপনাটাও দারুণ উপভোগ করেছি। নিশ্চয়ই দর্শকদেরও ভালো লাগবে এবারের ঈদ আনন্দমেলা।’

এবারের ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদ উল আযহার রাত দশটার ইংরেজি সংবাদের পর। অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মাহফুজা আক্তার।

দৈনিক বরিশাল ২৪

প্রথমবারের মতো উপস্থাপনায় পপি

সোমবার, আগস্ট ৫, ২০১৯ ৩:২২ পূর্বাহ্ণ | আপডেটঃ আগস্ট ০৫, ২০১৯ ৩:২৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’