পাকিস্তানে বিধ্বস্ত বিমানের ১০৭ আরোহীর সবাই নিহত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পাকিস্তানে বিধ্বস্ত বিমানের ১০৭ আরোহীর সবাই নিহত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২২, ২০২০ ৯:৩০ অপরাহ্ণ
A- A A+ Print

পাকিস্তানে বিধ্বস্ত বিমানের ১০৭ আরোহীর সবাই নিহত

১৬

অনলাইন নিউজঃ পাকিস্তানের করাচিতে পাকিস্তান ইন্টারন্যাশানাল এয়ারলাইন্সের (পিআইএ) বিধ্বস্ত হওয়া বিমানটিতে থাকা ১০৭ আরোহীর কেউ জীবিত নেই বলে জানিয়েছে করাচির মেয়র ওয়াসিম আখতার।

শুক্রবার (২২ মে) করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে একটি মডেল কলোনিতে এ৩২০ এয়ারবাসটি বিধ্বস্ত হয়। বিমানটি লাহোর থেকে ৯৯ জন যাত্রী ও ৮ জন ক্রু নিয়ে রওনা হয়েছিল।

পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল সাত্তার খোখার জানান, বিমানটি বিধ্বস্ত হয়েছে করাচিতে, আমরা ঠিক কতজন যাত্রী বিমানে ছিল তা নিশ্চিত করার চেষ্টা করছি। কিন্তু প্রাথমিকভাবে বিমানে ৯৯ জন যাত্রী এবং আটজন ক্রু ছিলেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক প্রশাসনের সঙ্গে উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্স ও সিন্ধ পাকিস্তান রেঞ্জার্স।

সিন্ধ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া কোঅর্ডিনেটর মীরন ইউসুফ জানান, প্লেন দুর্ঘটনার পর করাচির সব প্রধান হাসপাতালে জরুরি পরিস্থিতি জারি করা হয়েছে, যেন উদ্ধারকৃতদের তৎক্ষণাৎ ভর্তি করে সেবা দেয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিও ও ছবিতে দেখা গেছে, ওই আবাসিক এলাকার ওপর দিয়ে কালো ধোঁয়া উড়ছে। রাস্তায় ছুটে যাচ্ছে অ্যাম্বুলেন্স।

দৈনিক বরিশাল ২৪

পাকিস্তানে বিধ্বস্ত বিমানের ১০৭ আরোহীর সবাই নিহত

শুক্রবার, মে ২২, ২০২০ ৯:৩০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে