বরিশালে নির্দেশনা অমান্য করে সড়ক বন্ধ করে চলছে বাজার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে নির্দেশনা অমান্য করে সড়ক বন্ধ করে চলছে বাজার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১৫, ২০২০ ৫:১২ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে নির্দেশনা অমান্য করে সড়ক বন্ধ করে চলছে বাজার

৬১

বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলা প্রশাসকের নির্দেশনা অমান্য করে ফোর লেন সড়ক বন্ধ করে চলছে চৌমাথা বাজার। এতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। মহাসড়কের পাশে ফোর লেনে সংকীর্ন যায়গায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি উপেক্ষিত হওয়ায় চরম ঝুঁকিতে পড়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, দেশব্যাপী করোনা ভাইরাস দ্বারা সৃস্ট মহামারীর বিস্তার রোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করার লক্ষ্যে বিগত ২১ এপ্রিল জেলা প্রশাসক বরিশালের বাজার গুলো স্থানান্তরের নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় নগরীর চৌমাথা বাজারটি হাতেম আলী কলেজ মাঠে স্থানান্তর করতে বলা হলেও বাজার কমিটি সরকারী নির্দেশনা অমান্য করে আঞ্চলিক মহাসড়ক সি এন্ড বি রোডের ফোর লেন বন্ধ করে ছোট ব্রীজের ঢালে বাজার বসিয়েছে।

এতে করে প্রতিদিনই বাড়ছে সড়ক দুর্ঘটনা। মূলত মহাসড়কে দুরপাল্লার বাস চলাচলের কারনে সড়কে যানবাহনের চাপ কমাতে ফোর লেন তৈরী করে জনগনের দুর্ভোগ লাঘব করা হলেও বর্তমানে সড়ক বন্ধ করে বাজার বসানোর কারনে একদিকে সড়কে সৃস্টি হয়েছে যানজট অপর দিকে মহাসড়কে দুরপাল্লার যানবাহন চলাচল করায় প্রতিদিনই বাড়ছে সড়ক দুর্ঘটনা।

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, নগরীর চৌমাথা বাজার হাতেম আলী কলেজ মাঠে। বাংলা বাজার আলতাফ মেমোরিয়াল বালিকা স্কুল মাঠে। নতুন বাজার মথুরানাথ উচ্চ বিদ্যালয় মাঠে। বটতলা বাজার পরেশ সাগর মাঠে। কাশিপুর বাজার কাশিপুর হাইস্কুল মাঠে।

পোর্ট রোড বাজার এ.করিম আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে। সাগরদী বাজার থেকে ধান গবেষনা কেন্দ্রীয় রাস্তার এক পাশে। পুরান বাজার বাজার সংলগ্ন সড়কে সম্প্রসারন। কালিজিরা বাজার বাজার সংলগ্ন মাঠে। রুপাতলী বাজার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে।

নথুল্লাবাদ বাজার বাজার সংলগ্ন পিছনের মাঠে স্থানান্তরের জন্য নির্দেশ দেয়া হয়েছে। দেশের চলমান অবস্থার প্রেক্ষিতে জেলা প্রশাসক বরিশাল নগরীর ১১ টি বাজার স্থানান্তরের আদেশ দিলেও সে আদেশ আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

অন্যান্য বাজার গুলো সামাজিক দুরত্ব বজায় রেখে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বসলেও একমাত্র চৌমাথা বাজার টি যানবাহন চলাচলের পথ ফোর লেন বন্ধ করে বসিয়েছে বাজার কমিটি। অবিলম্বে চৌমাথা বাজারটি হাতেম আলী কলেজ মাঠে স্থানান্তর করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের কাছে তার আদেশ বাস্তবায়ন না হওয়ার কারন জানতে চাওয়া হলে তিনি বিষয়টি জরুরীভাবে দেখবেন বলে জানিয়েছেন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে নির্দেশনা অমান্য করে সড়ক বন্ধ করে চলছে বাজার

সোমবার, জুন ১৫, ২০২০ ৫:১২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল