বরিশালে করোনা যুদ্ধে অর্ধকোটি টাকা জরিমানা আদায় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে করোনা যুদ্ধে অর্ধকোটি টাকা জরিমানা আদায় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২০, ২০২০ ৪:৪৬ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে করোনা যুদ্ধে অর্ধকোটি টাকা জরিমানা আদায়

৪৪

শামীম আহমেদ: শুরু থেকেই মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ফ্রন্ট ফাইটার হিসেবে কাজ করে আসছে জেলা প্রশাসন। বিশেষ করে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে লকডাউন, হোম
কোয়ারেন্টিনসহ সরকারের স্বাস্থ্যবিধি কার্যকরে সামনে থেকে কাজ করছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ।

তারা প্রতিদিনই টিমওয়ার্কের মাধ্যমে করোনা ভাইরাসের বিষয়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে প্রশংসনিয় ভূমিকা পালন করে আসছেন। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনায়ও তারা দ্বিধাবোধ করছেন না।

শনিবার সকালে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জেলায় করোনা পরিস্থিতির শুরু ১০ মার্চ থেকে ১৯ জুন রাত পর্যন্ত ৩৪৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকূলে অর্থদন্ড বা জরিমানা আদায় করা হয়েছে অর্ধ কোটি টাকারও বেশি।

পুরো অর্থই জমা হয়েছে সরকারি কোষাগারে। ফলে শুধু করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণই নয়; বরং চলমান
সংকটে সরকারের রাজস্ব বৃদ্ধিতেও বেশ অবদান রাখছেন জেলা প্রশাসকের নেতৃত্বাধীন টিমের সদস্যরা।

সূত্রমতে, গত তিন মাসের অধিক সময়ে পরিচালিত ৩৪৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ৬৪৯জন ব্যক্তি এবং ৬৯১টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে জরিমানা বাবদ তাৎক্ষণিক আদায় করা হয়েছে মোট ৫১ লাখ এক হাজার ২৫০ টাকা।

এছাড়া বিভিন্ন মেয়াদে কারাদন্ডে দন্ডিত হয়েছেন ৫৫ জন ব্যক্তি। এর বাহিরে নানা অভিযোগের ভিত্তিতে
সিলগালা করা হয়েছে ১৩টি প্রতিষ্ঠান।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পাশাপাশি তিনি (জেলা প্রশাসক) জরুরি প্রয়োজনে বাহিরে বের হওয়া সকলকে মাস্ক পরিধান এবং অকারণে বাহিরে ঘোরাফেরা বন্ধসহ সরকারের সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহবান করেছেন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে করোনা যুদ্ধে অর্ধকোটি টাকা জরিমানা আদায়

শনিবার, জুন ২০, ২০২০ ৪:৪৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল