লাখুটিয়া সড়কে ভেঙে যাচ্ছে ব্রিজ দ্রত সংস্কার না হলে দূর্ঘটনার আশঙ্কা
মো: শহিদুল ইসলাম: বরিশাল-বাবুগঞ্জ লাকুটিয়া সড়কের ঝড়ঝড়িয়াতলা নামক স্থানেরে কাগাশুরার সাথে বহু পুরোনো সংযোগ ব্রিজটি চারপাশের রেলিং ভেঙে গেছে। ক্ষত হয়ে বিরাট আকারে ভাঙনের সৃষ্টি হয়েছে ব্রিজটির মাঝ বরাবরও।
বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া-কাশিপুরের সাথে সরাসরি যাতায়াতের জন্য হাজার হাজার মানুষের একমাত্র ভরসা হলো ঝড়ঝড়িয়াতলা-কাগাশুরা সড়কটি। ব্যবসায় বানিজ্য, স্কুল-কলেজসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিদিন কয়েকশত মানুষ ব্রিজটি ব্যাবহার করে আসছে। 
তরুণ সমাজসেবক আলী হায়দার বলেন, ব্রিজটি অনেক ঝুঁকিপূর্ণ । প্রতিদিন ট্রাক, মিনি ট্রাকসহ পণ্য বোঝাই করে নানা ধরনের গাড়ি চলাচল করছে। এখনই এটা সংস্কার প্রয়োজন। এভাবে ভাঙতে থাকলে একসময় বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ব্রিজটি দ্রত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।












