সাংবাদিক লিটন বাশারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সাংবাদিক লিটন বাশারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৭, ২০২০ ২:৫৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

সাংবাদিক লিটন বাশারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

৫৮

নিজস্ব প্রতিবেদক: শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান লিটন বাশারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ক্ষণজন্মা এই সাংবাদিক ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৬ বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে যান। লিটন বাশার দেশের অন্যতম দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি একজন সফল সংবাদকর্মী বান্ধব নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

এছাড়াও তিনি বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক দখিনের মুখ’র প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। পাশপাশি দৈনিক বরিশালের ভোরের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে সম্পাদনা করতেন। তিনি অত্যন্ত সুনামের সাথে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের আরেক সংগঠন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন।

লিটন বাশার এই দুটি সংগঠনের নির্বাচনে একজন বলিষ্ঠ নেতা হিসেবে প্যানেলের সকলকে বিজয়ী করতে অগ্রট্টী ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুর কয়েক মাস পূর্বে বরিশাল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়ে তুমূল প্রতিদ্বন্দ্বীতা করে মাত্র এক ভোটে পরাজিত হন। লিটন বাশারের মৃত্যু শোকে স্তব্ধ বরিশালের সাংবাদিক অঙ্গন একাধিক শোকসভার মাধ্যমে তাঁকে স্মরণ করেন। সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের পক্ষ থেকে তাঁকে (মরণোত্তর) সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি পদক প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে ঈদ উদযাপন করতে সাংবাদিক লিটন বাশার তার স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার চরমোনাই বুখাই নগরের বাড়ীতে যান। সেখানে অবস্থানকালে ঈদের দ্বিতীয় দিন সকালে লিটন বাশার হঠাৎ অসুস্থ বোধ করলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।

পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওইদিন বাদ জোহর বরিশাল নগরীর সদর রোডস্থ বায়তুল মোকাররম মসজিদের সামনে প্রথম ও পরে চরমোনাই এলাকার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর অকাল মৃত্যু বরিশালের সাংবাদিক অঙ্গণে এক অভাবনীয় শূন্যতার সৃষ্টি করেছে।

দৈনিক বরিশাল ২৪

সাংবাদিক লিটন বাশারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

শনিবার, জুন ২৭, ২০২০ ২:৫৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল