হিরো আলম বিতর্কিত তাই তাকে নিয়ে ছবি বানাবো না: অনন্ত জলিল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪হিরো আলম বিতর্কিত তাই তাকে নিয়ে ছবি বানাবো না: অনন্ত জলিল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৭, ২০২০ ১১:৩৬ অপরাহ্ণ
A- A A+ Print

হিরো আলম বিতর্কিত তাই তাকে নিয়ে ছবি বানাবো না: অনন্ত জলিল

অনলাইন নিউজ: চিত্রনায়ক, প্রযোজক, ব্যবসায়ী অনন্ত জলিল তার আগামী একটি সিনেমার জন্য হিরো আলমকে চুক্তিবদ্ধ করেছিলেন। সেই কারণে সেই ছবিতে অভিনয়ের জন্য হিরো আলমকে অগ্রিম ৫০ হাজার টাকা পারিশ্রমিকও দিয়েছিলেন। কিন্তু,  গতকাল  বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে একটি  স্ট্যাটাসের মাধ্যমে তাকে বাদ দেওয়ার ঘোষণা দেন অনন্ত জলিল।

এই বিষয়ে আজ শুক্রবার অনন্ত জলিল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘কয়েকদিন আগে জায়েদ খানের সঙ্গে একটা ঝামেলার  মীমাংসা করে দেওয়ার পরও হিরো আলম বিভিন্ন জায়গায় বাজে মন্তব্য করছেন, যা আমার মোটেও ভালো লাগেনি।’

‘আমি তাকে পাশে বসিয়েছিলাম, সে আমার মর্যাদা বোঝে নাই’ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘চাই না ভবিষ্যতে তার দ্বারা আমার মর্যাদা আরও ক্ষুন্ন হোক। এ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষের সঙ্গে আমার কাজ করা সম্ভব না। তাই তাকে আমার আগামী সিনেমা থেকে বাদ দিয়েছি।’

এই বিষয়ে অনন্ত জলিল বিস্তারিত লিখেছেন তার ভেরিফেইড ফেসবুকে। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি হিরো আলমকে নিয়ে সিনেমা বানাবো না। পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি যেটি দিয়েছি সেটি আমি চাইছি না। সেটি তাকে আমি দিয়ে দিলাম। চলচ্চিত্র পরিবারের সকল গুণীজনরা হিরো আলমকে নিয়ে সিনেমা না বানানোর জন্য আপত্তি জানাচ্ছেন। রিসেন্টলি তার কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই আবারো আমাকে নিষেধ করছেন, তাকে নিয়ে সিনেমার না বানানোর জন্য। সবসময় আমি বিব্রত হচ্ছি, হিরো আলমের এসব বিতর্কিত বিষয়গুলোর জন্য।‘

তিনি আরও লিখেন. ‘দীর্ঘদিন যাবৎ আমি চলচ্চিত্র অঙ্গনে সম্মানের সহিত কাজ করে আসছি। চলচ্চিত্রের প্রতিটি সংগঠনের সঙ্গে ভালো সম্পর্ক আছে, প্রতিটি সংগঠনই আমাকে সম্মানের চোখে দেখে। তাই এই সম্মান রক্ষার্থে, বিতর্কিত কাউকে নিয়ে আমি সিনেমা বানাতে চাই না।

চলচ্চিত্রের কোনো সংগঠনই চাচ্ছে না যে আমি হিরো আলমকে নিয়ে সিনেমা বানাই। চলচ্চিত্রের প্রত্যেকটি সংগঠনের সম্মানার্থে আমিও চাই না বিতর্কিত কাউকে নিয়ে সিনেমা বানাতে।’সূত্র:দ্য ডেইলি স্টার

দৈনিক বরিশাল ২৪

হিরো আলম বিতর্কিত তাই তাকে নিয়ে ছবি বানাবো না: অনন্ত জলিল

শুক্রবার, জুলাই ১৭, ২০২০ ১১:৩৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে