জনপ্রিয় শিল্পী এখন ফুটপাতের দোকানি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জনপ্রিয় শিল্পী এখন ফুটপাতের দোকানি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৯, ২০২০ ৪:৩২ পূর্বাহ্ণ
A- A A+ Print

জনপ্রিয় শিল্পী এখন ফুটপাতের দোকানি

১২৬

অনলাইন নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের বিশ্বব্যাপী চলছে অর্থনৈতিক মন্দা। বিশ্বজুড়ে বন্ধ হয়ে গেছে বহু কর্মক্ষেত্র। ফলে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন অনেকেই। শোবিজ অঙ্গনেও এর প্রভাব পড়েছে। কাজ না থাকায় কেউ কেউ বিকল্প পেশা বেছে নিচ্ছেন।

করোনার এই পরিস্থিতিতে কাজ না থাকায় ফুটপাতে দোকান দিয়েছেন কলকাতার জনপ্রিয় গায়িকা নিলিশা বসাক। হাতিবাগান হরি ঘোষ স্ট্রিটে ট্রাম লাইনের পাশের ফুটপাতে প্রতিদিন দুধ, পাউরুটি, বিস্কুটসহ বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেন তিনি।

অথচ করোনা মহামারীর আগেও নিলিশার জীবনের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। স্নাতকোত্তর শেষ করে সংগীতকেই পেশা হিসেবে বেছে নেন ২৪ বছর এই গায়িকা। কলকাতা শহরের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত ডাক পেতেন। কনসার্টে গান গেয়ে দর্শক মাতাতেন। কলকাতাসহ বিভিন্ন জেলায় জলসা, মেলা, পুজার অনুষ্ঠান, সেমিনারে গান গাইতেন নিলিশা। বেশ পরিচিতিও লাভ করেছিলেন অল্প সময়ে।কিন্তু করোনা মহামারীর কারণে এখন কনসার্ট, সেমিনারসহ সব ধরনের আয়োজনই প্রায় বন্ধ। তাই নিলিশারও কাজ নেই। সংসার চালাতে নিজের সঞ্চিত টাকা দিয়ে ফুটপাতে দোকান দিয়েছেন। প্রতিদিন সকালে শুরু করেন তার নতুন সংগ্রাম। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। সূত্র: সংবাদ প্রতিদিন

দৈনিক বরিশাল ২৪

জনপ্রিয় শিল্পী এখন ফুটপাতের দোকানি

রবিবার, জুলাই ১৯, ২০২০ ৪:৩২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’