নড়াইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যনসহ এক ইউপি সদস্য বরখাস্ত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নড়াইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যনসহ এক ইউপি সদস্য বরখাস্ত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২০, ২০২০ ৪:৩৩ অপরাহ্ণ
A- A A+ Print

নড়াইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যনসহ এক ইউপি সদস্য বরখাস্ত

৫১

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.শাহজাহান শেখ ও বাঐসোনা ইউপির সদস্য মো.রকিদ হোসেন মোল্যাকে তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়।

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার তালিকা প্রস্তুতিতে স্বজনপ্রীতির অভিযোগে ওই বরখাস্তের খবর সোমবার ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইউএনওর কার্যালয়ের একটি সুত্র ওই বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

কালিয়ার ইউএনও অফিস সুত্রে জানা যায়, সরকারি চাল চুরির দায়ে পেড়লী ইউপির চেয়ারম্যান জারজিদ মোল্যা স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক বরখাস্ত হয়। এরপর ওই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহজাহান শেখ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।

করোনা দূর্যোগে প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তার তালিকা প্রস্তুতের ক্ষেত্রে তার পরিবারের লোকজনসহ আত্মীয় স্বজনদের নাম অন্তরভুক্ত করেন বলে অভিযোগ উঠে। উপজেলা প্রশাসন অভিযোগ তদন্ত করে সত্যতার প্রমান পায়।

একই অভিযোগ প্রমানিত হওয়ায়,উপজেলার বাঐসোনা ইউপির ৬নম্বর ওয়ার্ডের সদস্য রকিদ হোসেন মোল্যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়।পরে মন্ত্রনালয় তাদের দু’জনকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

এ বিষয় কালিয়ার ইউএনও মো.নাজমুল হুদা বলেন,‘ওই দু’জন জনপ্রতিনিধির বিরুদ্ধে মানবিক সহায়তার তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ প্রমানিত হয়।একারণে তাদেরকে পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রনালয়। 

দৈনিক বরিশাল ২৪

নড়াইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যনসহ এক ইউপি সদস্য বরখাস্ত

সোমবার, জুলাই ২০, ২০২০ ৪:৩৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড