লাইফ সাপোর্টে সুরকার আলাউদ্দিন আলী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪লাইফ সাপোর্টে সুরকার আলাউদ্দিন আলী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৮, ২০২০ ২:১৫ অপরাহ্ণ
A- A A+ Print

লাইফ সাপোর্টে সুরকার আলাউদ্দিন আলী

১০৬

অনলাইন নিউজ: দীর্ঘদিন ধরেই নানা রোগে আক্রান্ত দেশের বরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীর চিকিৎসা বাড়িতেই চলছিল। তবে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শনিবার ভোর পৌনে পাঁচটায় আলাউদ্দিন আলীকে হাসপাতালে ভর্তি করে পরিবার। শারীরিক অবস্থার কথা বিবেচনায় এসে তাকে লাইফ সাপোর্টে দেন কর্তব্যরত চিকিৎসক।

গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীর ছেলে শওকত আলী রানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভোরের দিকে বাবার শরীর খুব বেশি খারাপ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই। শ্বাসকষ্টের তীব্র সমস্যা থাকায় চিকিৎসকরা লাইফ সাপোর্টে নিয়ে যায়। বাবার জন্য সবার কাছে দোয়া চাইছি। পাশাপাশি কোনো গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করছি।’

দেশের বরেণ্য এই সুরকারের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি বিষয়ে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘ভোরে চিকিৎসক পরীক্ষা করে দেখেন তার অক্সিজেন মাত্রা খুব কম। হৃৎস্পন্দন স্বাভাবিক না। তীব্র শ্বাসকষ্ট হচ্ছে তার। ফুসফুসের একটা অংশ পুরোপুরি নিমোনিক। আগামী ২৪ ঘণ্টা তার জন্য খুব ঝুঁকিপূর্ণ।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণসহ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। ক্যান্সারেও আক্রান্ত তিনি। ২০১৫ সালের ৩ জুলাই এক পরীক্ষায় তার ফুসফুসে টিউমার ধরা পড়ে। বাংলাদেশ ও ব্যাংককে তার চিকিৎসা হয়েছে। সাভারে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব প্যারালাইজড কেন্দ্রেও চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন।

দৈনিক বরিশাল ২৪

লাইফ সাপোর্টে সুরকার আলাউদ্দিন আলী

শনিবার, আগস্ট ৮, ২০২০ ২:১৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’