বরগুনায় মাইটিভির প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা,গ্রেফতার -১ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরগুনায় মাইটিভির প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা,গ্রেফতার -১ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২২, ২০২০ ১০:২১ অপরাহ্ণ
A- A A+ Print

বরগুনায় মাইটিভির প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা,গ্রেফতার -১

১৬৩
মংচিন থান, বরগুনা প্রতিনিধি : স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ছয়টায় সদর উপজেলার ফুলঝুড়ি বাজার এলাকায় পোস্ট অফিস কার্যালয় তার উপর সন্ত্রাসী হামলা চালায় ইউপি সদস্য কুটি শিকদার ও তার সন্ত্রাসী বাহিনীরা। এসময় সাথে থাকা ক্যামেরা ভাংচুর করে এবং ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) বেলা বারোটার দিকে সংবাদ সংগ্রহের জন্য ফুলঝুড়ি বাজারে অবস্থান করে মাইটিভির বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন ৷ এসময় পূর্ব ক্ষোভের জের ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সরাসরি হত্যার হুমকি দেয় ইউপি সদস্য কুটি শিকদার। কুটি শিকদার ১ নং বদরখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যা ছয়টায় ফুলঝুড়ি পোস্ট অফিসে বসে কাজ করছিলেন শফিকুল ইসলাম স্বপন। এসময় ইউপি সদস্য কুটি শিকদারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়৷ এসময় ক্যামেরা ভাঙচুর করে মোবাইল ও ল্যাপটপ নিয়ে তাৎক্ষণিক পালিয়ে যায় কুটি শিকদার ও তার সহযোগীরা। পরে শফিকুল ইসলাম স্বপনকে গুরুতর আহত অবস্থায় বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, আমরা হামলার ঘটনা শোনার সাথে সাথেই হামলাকারীদের মুল হোতা কুটি শিকদারকে আটক করতে সক্ষম হই । অভিযুক্ত কুটি শিকদারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে, মামলা হওয়ার পরে আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।
দৈনিক বরিশাল ২৪

বরগুনায় মাইটিভির প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা,গ্রেফতার -১

শনিবার, আগস্ট ২২, ২০২০ ১০:২১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’