ভারতে দুই হিন্দু বোনের বিয়ে দিলেন মুসলিম ভাই - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভারতে দুই হিন্দু বোনের বিয়ে দিলেন মুসলিম ভাই - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৫, ২০২০ ৪:১৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

ভারতে দুই হিন্দু বোনের বিয়ে দিলেন মুসলিম ভাই

১৩৮

অনলাইন নিউজ: এক দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের মহারাষ্ট্রের আহমেদনগরের বাসিন্দা মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তি বাবাভাই পাঠান। বাবা মারা যাওয়ার পর অথৈ পানিতে পড়ে তারই প্রতিবেশী দুই হিন্দু বোন। তখন তাদের সহায়তায় এগিয়ে আসেন ওই মুসলিম ধর্মালম্বী নাগরিক। দুই বোনকে নিজের বোন হিসেবে দত্তক নেন বাবাভাই। এরপর তাদের বড় করা থেকে শুরু করে নিজের জমানো পুঁজি খরচ করে সেই দুই অনাথ বোনকে হিন্দু রীতি মেনেই বিয়েও দেন তিনি।

আরিফ শাহ নামে এক সাংবাদিক রবিবার নিজের টুইটার অ্যাকাউন্টে বাবাভাই ও তার পরিবার এবং দুই হিন্দু বোনের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেন। সেখানে দেখা গেছে, দত্তক নেওয়া দুই হিন্দু বোনকে বিয়ের পর যখন বিদায় জানাচ্ছেন তখন কান্নায় ভেঙে পড়েন বাবাভাই। তখন তাদের দুইবোনকেই জড়িয়ে ধরেন তিনি।

এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন নেটিজেনরা। ধর্মীয় গোঁড়ামি ভেঙে দুই বোনের প্রকৃত দাদা হয়ে উঠেছেন আহমেদনগরের এই ব্যক্তি।

টুইটারে এক ব্যক্তি লিখেছেন ‘তিনিই (বাবাভাই) প্রকৃত ভারতীয়। ভারতীয় সংস্কৃতি আমাদের এই শিক্ষাই দেয়।’

আরেক ব্যক্তি জানিয়েছেন ‘বাবাভাইয়ের এই কাজ অত্যন্ত প্রশংসনীয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের মনুষ্যত্বকে জাগ্রত করা উচিত। মানুষের পাশে দাঁড়ানো উচিত।’ সূত্র:বিডি প্রতিদিন

দৈনিক বরিশাল ২৪

ভারতে দুই হিন্দু বোনের বিয়ে দিলেন মুসলিম ভাই

মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২০ ৪:১৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’